ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা এখন নিরাপদ এবং সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি জানান, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের পর ফ্লাইট চলাচলের ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে দেশের বিমান চলাচল কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

আরও পড়ুনঃ  ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি

এর আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করে তেহরান জানিয়েছে, এখন বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে পুনরায় চালু করা হয়েছে দেশের এভিয়েশন কার্যক্রম।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও আকাশপথ স্বাভাবিক হওয়ায় যাত্রী ও বিমান সংস্থাগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

ইরানে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেটের সময়: ০৭:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা এখন নিরাপদ এবং সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি জানান, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের পর ফ্লাইট চলাচলের ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে দেশের বিমান চলাচল কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

আরও পড়ুনঃ  পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বড় উদ্যোগ? চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ‘ঐতিহাসিক’ বৈঠক