ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত দুবার পিছিয়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ড্র লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শুক্রবার আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শান্তিচুক্তির আশার মধ্যেই হরমুজে ইরানের ড্রোন হামলার অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইতিবাচক বার্তার মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান একাধিক ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।

শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই হামলার চেষ্টা করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন যে, কূটনৈতিক অগ্রগতি ইতিবাচক পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  পরাজয়ের দ্বারপ্রান্তে দুই বিশ্বনেতা

তবে তিনি গণমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার আগে এর সম্ভাব্য শর্তাবলি বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকা উচিত।

পশ্চিমা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে মাইন বসিয়েছে ইরান

বিশ্লেষকদের মতে, একদিকে যখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

শান্তিচুক্তির আশার মধ্যেই হরমুজে ইরানের ড্রোন হামলার অভিযোগ

আপডেটের সময়: ০৩:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইতিবাচক বার্তার মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান একাধিক ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।

শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই হামলার চেষ্টা করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইউক্রেনের হামলার চাপ স্বীকার করলেন পুতিন, রুশ অর্থনীতিতে প্রভাবের ইঙ্গিত

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন যে, কূটনৈতিক অগ্রগতি ইতিবাচক পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে মাইন বসিয়েছে ইরান

তবে তিনি গণমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার আগে এর সম্ভাব্য শর্তাবলি বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকা উচিত।

পশ্চিমা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের দাবি, 'ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক'