ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে জামালপুরে যমুনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো জেলা প্রশাসন দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ দেওয়ার দাবি জানানো জামায়াতে ইসলামীর এক এমপিকে মাইক্রোওয়েভ উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, বিনিয়োগে বড় সম্ভাবনা

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং দরজা-জানালায় পর্দা দেওয়ার দাবি জানান।

এ প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে এবং সংসদকে বিব্রত করেছে। তিনি বলেন, ‘আমার ভাই যেহেতু এ দাবি করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই—আগামীতে যদি তার পর্দা বা মাইক্রোওয়েভ প্রয়োজন হয়, আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দিতে প্রস্তুত। আর ওয়াশিং মেশিনটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই।’

আরও পড়ুনঃ  ২০০তম ম্যাচে মেসির গোল, বিশ্বকাপে ১৪তম আঘাতে এগিয়ে আর্জেন্টিনা

পার্থ আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যা ও দাবি-দাওয়ার কথা সংসদে তুলে ধরা। ব্যক্তিগত সুবিধাসংক্রান্ত বিষয় সংসদে আলোচনার বিষয় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  হাম টিকাদানে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

তবে এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাজেট অধিবেশনে সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে পারেন। তিনি মনে করেন, বিষয়টি সংসদে না বলাই ভালো হতো, তবে এটিকে কোনো গর্হিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ

আপডেটের সময়: ০৫:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ দেওয়ার দাবি জানানো জামায়াতে ইসলামীর এক এমপিকে মাইক্রোওয়েভ উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ২০০তম ম্যাচে মেসির গোল, বিশ্বকাপে ১৪তম আঘাতে এগিয়ে আর্জেন্টিনা

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং দরজা-জানালায় পর্দা দেওয়ার দাবি জানান।

এ প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে এবং সংসদকে বিব্রত করেছে। তিনি বলেন, ‘আমার ভাই যেহেতু এ দাবি করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই—আগামীতে যদি তার পর্দা বা মাইক্রোওয়েভ প্রয়োজন হয়, আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দিতে প্রস্তুত। আর ওয়াশিং মেশিনটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই।’

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার

পার্থ আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যা ও দাবি-দাওয়ার কথা সংসদে তুলে ধরা। ব্যক্তিগত সুবিধাসংক্রান্ত বিষয় সংসদে আলোচনার বিষয় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ১৯৭ কিলোমিটার গাড়ি চালালেন প্রধানমন্ত্রী