ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দ্রুততম সময়ে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী

  • arif
  • আপডেটের সময়: ০৬:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। আজ শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নড়াইলে সাত বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি

পরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ দল ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী ও এর অববাহিকায় দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিক। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ  মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন বিএনপি এমপির, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বর্তমান সরকারের মেয়াদে প্রকল্পের ৭০ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন।

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রীতিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে বিদেশি সহায়তার জন্য অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নেই এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

আরও পড়ুনঃ  গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে জুনে আরও ৪ কার্গো এলএনজি আসছে

এর আগে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নীলফামারীর ধাইজান, চরালকাটা, সাতজান ও নাউতারা নদী এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, সেচসুবিধা সম্প্রসারণ এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

দ্রুততম সময়ে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী

আপডেটের সময়: ০৬:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। আজ শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন বিএনপি এমপির, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

পরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ দল ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী ও এর অববাহিকায় দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিক। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে রাকসু জিএসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বর্তমান সরকারের মেয়াদে প্রকল্পের ৭০ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন।

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রীতিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে বিদেশি সহায়তার জন্য অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নেই এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

আরও পড়ুনঃ  ‘সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলবো?’