ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অভিশপ্ত জুলাই: বিশ্বকাপের ৩ ফাইনালেই আর্জেন্টিনার হার

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য জুলাই মাসটি কি সত্যিই অপয়া? অতীতের পরিসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। জুলাই মাসে তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রতিবারই শিরোপা হারানোর তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার।

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে এই পরিসংখ্যানই এখন আলোচনার কেন্দ্রে। যদিও কাতার বিশ্বকাপ ২০২২ সালে প্রচণ্ড গরমের কারণে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই আসরে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে তাদের আগের দুটি বিশ্বকাপ শিরোপাই এসেছিল জুন মাসে। বিপরীতে, জুলাই মাসের ফাইনালগুলো আর্জেন্টিনার জন্য হয়ে উঠেছে হতাশার গল্প।

আরও পড়ুনঃ  ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয় জুলাই মাসে। ১৩ জুলাই শুরু হওয়া সেই টুর্নামেন্টের ফাইনাল হয় ৩০ জুলাই। ঐতিহাসিক সেই ম্যাচে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

আরও পড়ুনঃ  ‘শাপলা চত্বরে গণহত্যার মতো বর্বরতা দেশের ইতিহাসে নজিরবিহীন’—চিফ প্রসিকিউটর

এরপর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আবারও জুলাই মাসে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় দিয়েগো ম্যারাডোনার দল। কিন্তু ৮ জুলাইয়ের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলে ফাইনালে ওঠে। কিন্তু ১৩ জুলাইয়ের ফাইনালে আবারও জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।

আরও পড়ুনঃ  নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন

এবার ২০২৬ বিশ্বকাপেও ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচে আর্জেন্টিনা কি পারবে জুলাইয়ের সেই ব্যর্থতার ইতিহাস বদলে দিতে, নাকি পুরোনো স্মৃতি আবারও ফিরে আসবে—সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

অভিশপ্ত জুলাই: বিশ্বকাপের ৩ ফাইনালেই আর্জেন্টিনার হার

আপডেটের সময়: ০৮:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য জুলাই মাসটি কি সত্যিই অপয়া? অতীতের পরিসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। জুলাই মাসে তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রতিবারই শিরোপা হারানোর তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার।

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে এই পরিসংখ্যানই এখন আলোচনার কেন্দ্রে। যদিও কাতার বিশ্বকাপ ২০২২ সালে প্রচণ্ড গরমের কারণে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই আসরে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে তাদের আগের দুটি বিশ্বকাপ শিরোপাই এসেছিল জুন মাসে। বিপরীতে, জুলাই মাসের ফাইনালগুলো আর্জেন্টিনার জন্য হয়ে উঠেছে হতাশার গল্প।

আরও পড়ুনঃ  ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয় জুলাই মাসে। ১৩ জুলাই শুরু হওয়া সেই টুর্নামেন্টের ফাইনাল হয় ৩০ জুলাই। ঐতিহাসিক সেই ম্যাচে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

আরও পড়ুনঃ  নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন

এরপর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আবারও জুলাই মাসে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় দিয়েগো ম্যারাডোনার দল। কিন্তু ৮ জুলাইয়ের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলে ফাইনালে ওঠে। কিন্তু ১৩ জুলাইয়ের ফাইনালে আবারও জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী