ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মামদানির বাংলাদেশের চলমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়: ভারত ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১, দাবি হুতিদের লক্ষ্মীপুরের তরুণীকে বিয়ে, ইসলাম গ্রহণ করে চীনা যুবকের নাম আব্দুর রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মহিষের মালিক ও খামারিরা। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মেঘনা নদীতে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্যগতভাবে মহিষ পালন করা হচ্ছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক পরিবারও এ খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তবে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় পড়েন খামারিরা।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী

খামারিদের অভিযোগ, চরাঞ্চলে এখনো সরকারি উদ্যোগে কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয়কেন্দ্র বা কেল্লা গড়ে ওঠেনি। ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু নিয়ে ঝুঁকিতে থাকতে হয় তাঁদের।

ভুক্তভোগীরা জানান, ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে গত পাঁচ থেকে সাত মাসে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও অন্যান্য গবাদিপশু ভেসে গেছে। একই সঙ্গে পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর আশঙ্কা, অন্যদিকে নদীডাকাতের আতঙ্ক—দুই দিকের উৎকণ্ঠায় দুর্ভোগে দিন কাটছে তাঁদের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

দৌলতখানের চরাঞ্চলের খামারমালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেন, বছরের পর বছর চরাঞ্চলে মহিষের সংখ্যা বাড়লেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখতে উঁচু ও মজবুত কেল্লা জরুরি। আশ্রয়কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলো চরে রাখতে হয়।

দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ থেকে ঝড়, উজানের পানি এবং অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।

আরও পড়ুনঃ  ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আশ্রয়স্থল নির্মাণে আধুনিক কেল্লার চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরাঞ্চলে মহিষের মালিকেরা ক্ষতিগ্রস্ত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

আপডেটের সময়: ০৭:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মহিষের মালিক ও খামারিরা। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মেঘনা নদীতে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্যগতভাবে মহিষ পালন করা হচ্ছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক পরিবারও এ খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তবে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় পড়েন খামারিরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই

খামারিদের অভিযোগ, চরাঞ্চলে এখনো সরকারি উদ্যোগে কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয়কেন্দ্র বা কেল্লা গড়ে ওঠেনি। ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু নিয়ে ঝুঁকিতে থাকতে হয় তাঁদের।

ভুক্তভোগীরা জানান, ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে গত পাঁচ থেকে সাত মাসে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও অন্যান্য গবাদিপশু ভেসে গেছে। একই সঙ্গে পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর আশঙ্কা, অন্যদিকে নদীডাকাতের আতঙ্ক—দুই দিকের উৎকণ্ঠায় দুর্ভোগে দিন কাটছে তাঁদের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা

দৌলতখানের চরাঞ্চলের খামারমালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেন, বছরের পর বছর চরাঞ্চলে মহিষের সংখ্যা বাড়লেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখতে উঁচু ও মজবুত কেল্লা জরুরি। আশ্রয়কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলো চরে রাখতে হয়।

দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ থেকে ঝড়, উজানের পানি এবং অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ