ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে নবান্ন এলেই বদলে যায় পুরো এলাকার চিত্র। ঘরে ঘরে উৎসব, আত্মীয়স্বজনের আনাগোনা, মেয়ে-জামাইয়ের আপ্যায়ন আর বড় মাছ কেনার ধুমে মুখর হয়ে ওঠে গ্রামটি। প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলাকে ঘিরে একদিনের জন্য মিলনমেলায় পরিণত হয় আশপাশের ২২টি গ্রাম।

২৫ কেজির ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা কিংবা ১৬ কেজির রুই—বিশাল আকৃতির মাছ দেখতে যেমন মানুষের ভিড় জমে, তেমনি চলে লাখ লাখ টাকার কেনাবেচা।

মেলায় পরিবারের সদস্যদের নিয়ে মাছ কিনতে এসেছিলেন রাসেল। অনেকক্ষণ ঘুরে ও দেখে শেষ পর্যন্ত ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ কেনেন তিনি। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা হিসাবে মাছটির দাম পড়ে ২৫ হাজার ২০০ টাকা। রাসেল জানান, মেলা উপলক্ষে তাঁদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছেন। তাঁদের আপ্যায়নের জন্যই বড় মাছটি কিনেছেন।

রাসেলের মতো হাজারো মানুষের পদচারণায় বুধবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে উথলী গ্রামের বটতলা। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের ভিড়ে জমে ওঠে ঐতিহ্যবাহী এই মাছের মেলা।

নবান্ন ঘিরে আড়াইশ বছরের ঐতিহ্য

আরও পড়ুনঃ  রংপুরে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

স্থানীয়দের ভাষ্য, সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় আড়াইশ বছর ধরে উথলীতে এ মেলা বসছে। একসময় নবান্ন উৎসবকে ঘিরে মেলার আয়োজন করা হলেও সময়ের সঙ্গে এটি মাছের মেলা হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে। প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট দিনে বসে এই মেলা।

মেলার বিশেষ আকর্ষণ শুধু বড় মাছ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ সংস্কৃতি ও আত্মীয়তার বন্ধন। মেলাকে কেন্দ্র করে উথলীসহ আশপাশের ২২টি গ্রামের বাড়িতে বাড়িতে চলে উৎসবের আয়োজন। মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনকে আগেভাগেই নিমন্ত্রণ করা হয়। নতুন ধানের চালের নবান্নের পাশাপাশি মেলা থেকে কেনা বড় মাছ, নতুন আলু ও নানা ধরনের সবজি দিয়ে চলে আপ্যায়ন।

স্থানীয় যুবক আরেফিন, আজিজুর রহমান ও বাদল রায় জানান, ঈদ কিংবা পূজায় দাওয়াত না দিলেও এই মেলা উপলক্ষে আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করতেই হয়। শ্বশুরবাড়িতে জামাই আসেন, আবার জামাইয়ের বাড়িতেও আসেন আত্মীয়রা। অনেক সময় শ্বশুর জামাইকে মাছ কেনার জন্য টাকা উপহার দেন। কেউ সেই টাকায়, আবার কেউ নিজের টাকায় বড় মাছ কেনেন। অনেকে শুধু মাছ দেখতে আসেন, পছন্দ হলে কিনেও বাড়ি ফেরেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল

বড় মাছের পাশাপাশি নানা পণ্যের পসরা

মেলায় উথলী ও আশপাশের বিভিন্ন স্থানে সারি সারি দোকানে সাজিয়ে রাখা হয় রুই, কাতলা, চিতল, বোয়ালসহ নানা প্রজাতির মাছ। এবারের মেলায় ছিল ২৫ কেজি ওজনের ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা, ১৬ কেজির রুই, পাঁচ কেজির কাকলে মাছ, বিগহেড ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ।

বিক্রেতারা জানান, বড় আকারের রুই ও কাতলা প্রতি কেজি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, চিতল প্রায় ৮০০ টাকা এবং মাঝারি আকারের মাছ ২৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ব্ল্যাক কার্প, বিগহেড ও সিলভার কার্পের দাম ছিল প্রতি কেজি ৪০০ থেকে ৮০০ টাকা।

মাছের পাশাপাশি মেলার চত্বরে বসে নতুন আলু, মিষ্টি আলু, শাকসবজি, মিষ্টান্ন, দই, মাংস ও নানা পণ্যের দোকান। শিশুদের জন্য ছিল মাটির তৈরি খেলনা ও বিভিন্ন ধরনের খেলনার দোকান। নতুন আলু প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা এবং মিষ্টি আলু ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা শিবগঞ্জ উপজেলার আবু বক্কর জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত পাঁচ থেকে ১০ মণ মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য আগের রাত থেকেই ২০টি আড়ত খোলা হয়। সেখান থেকে স্থানীয় ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

বগুড়ার ফতেহ আলী বাজারের মাছ ব্যবসায়ী কৃষ্ণ জানান, প্রতিবছরই তিনি এই মেলায় মাছের দোকান নিয়ে আসেন। গত বছরের তুলনায় এবার তাঁর বিক্রি বেশি হয়েছে। তাঁর দোকানে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রির জন্য রাখা হয়েছিল।

নিরাপত্তায় পুলিশের ব্যবস্থা

মেলার নিরাপত্তা প্রসঙ্গে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, উথলীর ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলাকে কেন্দ্র করে আশপাশের ২২টি গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনের মিলনমেলা বসে। মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, এক দিনের এই মেলায় মাছ, সবজি, মিষ্টান্নসহ বিভিন্ন পণ্যের কেনাবেচা মিলিয়ে কয়েক কোটি টাকার বাণিজ্য হয়। তবে বেচাকেনার হিসাব ছাপিয়ে মেলার সবচেয়ে বড় আকর্ষণ শত বছরের ঐতিহ্য, গ্রামীণ সম্প্রীতি ও আত্মীয়তার বন্ধন। নবান্নের আনন্দকে ঘিরে তাই প্রতিবছরই উথলীর বটতলায় ফিরে আসে মানুষের এই মিলনমেলা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

আপডেটের সময়: ০৩:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে নবান্ন এলেই বদলে যায় পুরো এলাকার চিত্র। ঘরে ঘরে উৎসব, আত্মীয়স্বজনের আনাগোনা, মেয়ে-জামাইয়ের আপ্যায়ন আর বড় মাছ কেনার ধুমে মুখর হয়ে ওঠে গ্রামটি। প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলাকে ঘিরে একদিনের জন্য মিলনমেলায় পরিণত হয় আশপাশের ২২টি গ্রাম।

২৫ কেজির ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা কিংবা ১৬ কেজির রুই—বিশাল আকৃতির মাছ দেখতে যেমন মানুষের ভিড় জমে, তেমনি চলে লাখ লাখ টাকার কেনাবেচা।

মেলায় পরিবারের সদস্যদের নিয়ে মাছ কিনতে এসেছিলেন রাসেল। অনেকক্ষণ ঘুরে ও দেখে শেষ পর্যন্ত ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ কেনেন তিনি। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা হিসাবে মাছটির দাম পড়ে ২৫ হাজার ২০০ টাকা। রাসেল জানান, মেলা উপলক্ষে তাঁদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছেন। তাঁদের আপ্যায়নের জন্যই বড় মাছটি কিনেছেন।

রাসেলের মতো হাজারো মানুষের পদচারণায় বুধবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে উথলী গ্রামের বটতলা। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের ভিড়ে জমে ওঠে ঐতিহ্যবাহী এই মাছের মেলা।

নবান্ন ঘিরে আড়াইশ বছরের ঐতিহ্য

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

স্থানীয়দের ভাষ্য, সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় আড়াইশ বছর ধরে উথলীতে এ মেলা বসছে। একসময় নবান্ন উৎসবকে ঘিরে মেলার আয়োজন করা হলেও সময়ের সঙ্গে এটি মাছের মেলা হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে। প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট দিনে বসে এই মেলা।

মেলার বিশেষ আকর্ষণ শুধু বড় মাছ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ সংস্কৃতি ও আত্মীয়তার বন্ধন। মেলাকে কেন্দ্র করে উথলীসহ আশপাশের ২২টি গ্রামের বাড়িতে বাড়িতে চলে উৎসবের আয়োজন। মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনকে আগেভাগেই নিমন্ত্রণ করা হয়। নতুন ধানের চালের নবান্নের পাশাপাশি মেলা থেকে কেনা বড় মাছ, নতুন আলু ও নানা ধরনের সবজি দিয়ে চলে আপ্যায়ন।

স্থানীয় যুবক আরেফিন, আজিজুর রহমান ও বাদল রায় জানান, ঈদ কিংবা পূজায় দাওয়াত না দিলেও এই মেলা উপলক্ষে আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করতেই হয়। শ্বশুরবাড়িতে জামাই আসেন, আবার জামাইয়ের বাড়িতেও আসেন আত্মীয়রা। অনেক সময় শ্বশুর জামাইকে মাছ কেনার জন্য টাকা উপহার দেন। কেউ সেই টাকায়, আবার কেউ নিজের টাকায় বড় মাছ কেনেন। অনেকে শুধু মাছ দেখতে আসেন, পছন্দ হলে কিনেও বাড়ি ফেরেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল

বড় মাছের পাশাপাশি নানা পণ্যের পসরা

মেলায় উথলী ও আশপাশের বিভিন্ন স্থানে সারি সারি দোকানে সাজিয়ে রাখা হয় রুই, কাতলা, চিতল, বোয়ালসহ নানা প্রজাতির মাছ। এবারের মেলায় ছিল ২৫ কেজি ওজনের ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা, ১৬ কেজির রুই, পাঁচ কেজির কাকলে মাছ, বিগহেড ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ।

বিক্রেতারা জানান, বড় আকারের রুই ও কাতলা প্রতি কেজি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, চিতল প্রায় ৮০০ টাকা এবং মাঝারি আকারের মাছ ২৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ব্ল্যাক কার্প, বিগহেড ও সিলভার কার্পের দাম ছিল প্রতি কেজি ৪০০ থেকে ৮০০ টাকা।

মাছের পাশাপাশি মেলার চত্বরে বসে নতুন আলু, মিষ্টি আলু, শাকসবজি, মিষ্টান্ন, দই, মাংস ও নানা পণ্যের দোকান। শিশুদের জন্য ছিল মাটির তৈরি খেলনা ও বিভিন্ন ধরনের খেলনার দোকান। নতুন আলু প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা এবং মিষ্টি আলু ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা শিবগঞ্জ উপজেলার আবু বক্কর জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত পাঁচ থেকে ১০ মণ মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য আগের রাত থেকেই ২০টি আড়ত খোলা হয়। সেখান থেকে স্থানীয় ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

আরও পড়ুনঃ  বকেয়া বেতন নিয়ে অসন্তোষ, কুমিল্লায় এক মাসের জন্য ডেনিম কারখানা বন্ধ