ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন ন্যাটোর সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ উত্তর কোরিয়ার পটিয়ায় কলা চুরির সন্দেহে বাকবিতণ্ডা, পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১ রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের আর ‘এক পয়সাও’ ব্যয় করা উচিত নয়: রাশিদা তালিব

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেছেন, ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের আর ‘এক পয়সাও’ ব্যয় করা উচিত নয়। এ সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটের জন্য নির্ধারিত একটি বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তালিব অভিযোগ করেন, ফিলিস্তিনে গণহত্যা, লেবাননে জাতিগত নির্মূল অভিযান এবং ইরানে যুদ্ধাপরাধে জড়িত একটি সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অর্থ ব্যয় বন্ধ হওয়া উচিত।

আরও পড়ুনঃ  ছুটিতে এসে শ্বশুরবাড়ির পুকুরে মিলল এসআই’র মরদেহ, আটক স্ত্রী ও শ্বশুর

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক এবং ডেমোক্র্যাট ভোটারদের বড় একটি অংশ ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের পক্ষে। তাই জনগণের সেই অবস্থান কংগ্রেস সদস্যদের প্রতিফলিত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত বিলে প্রতি বছর ইসরায়েলকে দেওয়া ৩৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। রাশিদা তালিব ছাড়াও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার এবং ইলহান ওমর বিলটির পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিলটি উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন এবং ইরানের সঙ্গে যুদ্ধেরও বিরোধিতা করেছিলেন।

তবে ম্যাসির এ অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের কারণ হয়। গত মে মাসে কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হন তিনি। ওই নির্বাচনটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাইমারি প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ  গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিনের বৃষ্টির সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা

চলতি সপ্তাহেই বিলটি প্রতিনিধি পরিষদে ভোটে তোলা হতে পারে। তবে রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে এটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের আর ‘এক পয়সাও’ ব্যয় করা উচিত নয়: রাশিদা তালিব

আপডেটের সময়: ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেছেন, ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের আর ‘এক পয়সাও’ ব্যয় করা উচিত নয়। এ সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটের জন্য নির্ধারিত একটি বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তালিব অভিযোগ করেন, ফিলিস্তিনে গণহত্যা, লেবাননে জাতিগত নির্মূল অভিযান এবং ইরানে যুদ্ধাপরাধে জড়িত একটি সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অর্থ ব্যয় বন্ধ হওয়া উচিত।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক এবং ডেমোক্র্যাট ভোটারদের বড় একটি অংশ ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের পক্ষে। তাই জনগণের সেই অবস্থান কংগ্রেস সদস্যদের প্রতিফলিত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত বিলে প্রতি বছর ইসরায়েলকে দেওয়া ৩৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। রাশিদা তালিব ছাড়াও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার এবং ইলহান ওমর বিলটির পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে তদন্তে ৪ সংস্থা