ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উত্থান-পতন জীবনেরই অংশ, নিজের আলো হারাতে নেই: পূর্ণিমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৪ সময় দেখুন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের ছবি ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে গভীর তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন পূর্ণিমা। তার কথায় উঠে এসেছে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে ধরে রাখার আহ্বান।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

‘নিজের ভেতরের আলোকে ম্লান হতে দিও না’

ছবিটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

অভিনেত্রীর এই বার্তায় জীবনের কঠিন সময়েও আশাবাদী থাকার বিষয়টি ফুটে উঠেছে। পরিস্থিতি যত প্রতিকূলই হোক, নিজের আত্মবিশ্বাস ও ইতিবাচকতাকে যেন কোনোভাবেই হারিয়ে না ফেলতে হয়—তার কথায় সেই বার্তাই পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

অনুসারীদের প্রশংসা

পূর্ণিমার এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন অনেকে।

একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

চলচ্চিত্রে অভিষেক

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

অভিষেকের পর থেকেই অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও পর্দায় উপস্থিতির কারণে দর্শকের নজর কাড়েন তিনি। পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন এই অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছেন পূর্ণিমা। এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্ট ও ব্যক্তিগত ভাবনা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

উত্থান-পতন জীবনেরই অংশ, নিজের আলো হারাতে নেই: পূর্ণিমা

আপডেটের সময়: ১০:১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের ছবি ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে গভীর তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন পূর্ণিমা। তার কথায় উঠে এসেছে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে ধরে রাখার আহ্বান।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’

‘নিজের ভেতরের আলোকে ম্লান হতে দিও না’

ছবিটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

অভিনেত্রীর এই বার্তায় জীবনের কঠিন সময়েও আশাবাদী থাকার বিষয়টি ফুটে উঠেছে। পরিস্থিতি যত প্রতিকূলই হোক, নিজের আত্মবিশ্বাস ও ইতিবাচকতাকে যেন কোনোভাবেই হারিয়ে না ফেলতে হয়—তার কথায় সেই বার্তাই পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

অনুসারীদের প্রশংসা

পূর্ণিমার এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন অনেকে।

একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

চলচ্চিত্রে অভিষেক

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান