ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক বছরের মধ্যেই বদলে যাবে দেশের পুঁজিবাজার: অর্থমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত ও আরও সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশের পুঁজিবাজারের চেহারায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্কার ও আধুনিকায়নে জোর

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে সরকার সামগ্রিকভাবে কাজ করছে। প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মতো বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীর বাজারে শিমের কেজি ২০০ টাকা, পেঁপে মিলছে ৩০ টাকায়

তবে এসব উদ্যোগ নেওয়ার পরও কাঙ্ক্ষিত গতিতে পুঁজিবাজারের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, এখন পুঁজিবাজারে বাস্তবভিত্তিক ‘উদ্ধার কার্যক্রম’ ও ‘পুনরুদ্ধার কার্যক্রম’ প্রয়োজন। এ প্রক্রিয়ায় কোনো কোনো অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে।

ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারে অর্থায়ন

অর্থমন্ত্রী বলেন, প্রচলিত অর্থায়ন ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের আর্থিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চ সুদে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ  গয়না ছাড়াও যেসব কাজে গুরুত্বপূর্ণ স্বর্ণ

বিশ্বমানের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশকে ‘হাই স্ট্রিট থেকে ওয়ার্ল্ড স্ট্রিট’-এর দিকে এগোতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইক্যুইটি মার্কেটকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

আইএমএফ কর্মসূচি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রসঙ্গ তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈদেশিক অর্থায়নের ওপর বাংলাদেশের নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের দিকে যেতে হবে।

তিনি দাবি করেন, সরকার আইএমএফের কর্মসূচি বাতিল করেছে, কারণ সংস্থাটির দেওয়া শর্তগুলো সরকারের কাছে গ্রহণযোগ্য ছিল না।

আরও পড়ুনঃ  শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ হয়েছে মাত্র ৮০০ কোটি

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার দাবি

অর্থমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বৈশ্বিক বাজার থেকে বাংলাদেশ ইতিবাচক সাড়া পাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী বিনিয়োগকারী বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও নেওয়া পদক্ষেপের প্রতি আস্থা প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে যারা ছিলেন

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর শাহরিয়ার গনি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

এক বছরের মধ্যেই বদলে যাবে দেশের পুঁজিবাজার: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত ও আরও সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশের পুঁজিবাজারের চেহারায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্কার ও আধুনিকায়নে জোর

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে সরকার সামগ্রিকভাবে কাজ করছে। প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মতো বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

তবে এসব উদ্যোগ নেওয়ার পরও কাঙ্ক্ষিত গতিতে পুঁজিবাজারের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, এখন পুঁজিবাজারে বাস্তবভিত্তিক ‘উদ্ধার কার্যক্রম’ ও ‘পুনরুদ্ধার কার্যক্রম’ প্রয়োজন। এ প্রক্রিয়ায় কোনো কোনো অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে।

ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারে অর্থায়ন

অর্থমন্ত্রী বলেন, প্রচলিত অর্থায়ন ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের আর্থিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চ সুদে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ  সরকারি দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা