ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

চীনা এক কথিত নারী গুপ্তচরের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর অভিযোগে মার্কিন কংগ্রেসের নজরে এসেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান জেনসেন হুয়াং। এনভিডিয়ার তৈরি চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়। ফলে তাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার কথিত যোগাযোগের অভিযোগকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে দেখছেন মার্কিন আইনপ্রণেতাদের কেউ কেউ।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

প্রতিবেদন অনুযায়ী, এলিস হুয়াং নামের এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, জেনসেনের ওপর নজরদারি এবং তাঁকে প্রভাবিত করার উদ্দেশ্যে ওই নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মাধ্যমে চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির অনুমতি আদায়ের চেষ্টা করা হতে পারে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস। ট্রাম্প প্রশাসন, চীনা গোয়েন্দা সংস্থা এবং প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কথিত সম্পর্কের বিষয়ে কংগ্রেস বিস্তারিত তথ্য জানতে চায় বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ নভেম্বরের মধ্যে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে বিস্তারিত ব্রিফিংয়ের সময়সূচি জানাতে জেনসেন হুয়াংকে নির্দেশ দিয়েছেন হাউসের রিপাবলিকান নেতারা।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী

তবে কথিত ওই নারী গুপ্তচরের সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্ক থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির দাবি, তাঁদের মধ্যে যোগাযোগ ছিল সম্পূর্ণ ব্যবসায়িক। অন্যদিকে, চীনা সরকারও গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এখন পর্যন্ত এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

আপডেটের সময়: ০২:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

চীনা এক কথিত নারী গুপ্তচরের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর অভিযোগে মার্কিন কংগ্রেসের নজরে এসেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান জেনসেন হুয়াং। এনভিডিয়ার তৈরি চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়। ফলে তাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার কথিত যোগাযোগের অভিযোগকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে দেখছেন মার্কিন আইনপ্রণেতাদের কেউ কেউ।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, এলিস হুয়াং নামের এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, জেনসেনের ওপর নজরদারি এবং তাঁকে প্রভাবিত করার উদ্দেশ্যে ওই নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মাধ্যমে চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির অনুমতি আদায়ের চেষ্টা করা হতে পারে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  কাটাখালী মোড়ে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস। ট্রাম্প প্রশাসন, চীনা গোয়েন্দা সংস্থা এবং প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কথিত সম্পর্কের বিষয়ে কংগ্রেস বিস্তারিত তথ্য জানতে চায় বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ নভেম্বরের মধ্যে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে বিস্তারিত ব্রিফিংয়ের সময়সূচি জানাতে জেনসেন হুয়াংকে নির্দেশ দিয়েছেন হাউসের রিপাবলিকান নেতারা।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি