ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এমপি মনিরুলের অনুরোধে মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৯ সময় দেখুন

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনিরুল হক চৌধুরী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মনিরুল হক চৌধুরী জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তাঁর নির্বাচনী এলাকার সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলাটি দায়েরের বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং কারা এ মামলা করেছেন, সে সম্পর্কেও তার কোনো তথ্য ছিল না।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

মামলার বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হয়েছেন উল্লেখ করে পোস্টে বলেন, বিষয়টি জানার পরপরই তিনি দলের নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ জানাতে নির্দেশ দেন। পরবর্তীতে নেতাকর্মীরা তাকে জানান, বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন।

আরও পড়ুনঃ  আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল

এমপি মনিরুল হক চৌধুরী আরও জানান, তিনি সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এবং তার আইনজীবীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদের ভেতরেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে অবস্থান নিয়ে আসছেন বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার পর ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন এমপি মনিরুল হক চৌধুরী। পরে প্রায় তিন ঘণ্টা পর ওই পোস্টের মন্তব্যের ঘরে মামলা প্রত্যাহারের একটি নথির ছবি প্রকাশ করে তিনি জানান, বাদী আনুষ্ঠানিকভাবে মামলা প্রত্যাহার করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

এমপি মনিরুলের অনুরোধে মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

আপডেটের সময়: ০৬:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনিরুল হক চৌধুরী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মনিরুল হক চৌধুরী জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তাঁর নির্বাচনী এলাকার সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলাটি দায়েরের বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং কারা এ মামলা করেছেন, সে সম্পর্কেও তার কোনো তথ্য ছিল না।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

মামলার বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হয়েছেন উল্লেখ করে পোস্টে বলেন, বিষয়টি জানার পরপরই তিনি দলের নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ জানাতে নির্দেশ দেন। পরবর্তীতে নেতাকর্মীরা তাকে জানান, বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন।

আরও পড়ুনঃ  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

এমপি মনিরুল হক চৌধুরী আরও জানান, তিনি সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এবং তার আইনজীবীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদের ভেতরেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে অবস্থান নিয়ে আসছেন বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য