ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 কক্সবাজারে মর্মান্তিক ঘটনা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাবা-মা, জেল থেকে ফিরে বাবাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন বাবা-মা। সেই অভিযোগে কারাভোগ শেষে বাড়ি ফিরে বাবাকেই নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২২ মে) দুপুরে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৬০) স্থানীয়ভাবে চা-পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুনঃ  মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ২, আহত ৮

অভিযুক্ত ছেলে মিনারুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। পরিবার তার আচরণে অতিষ্ঠ হয়ে মাস দেড়েক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

কারাভোগ শেষে সপ্তাহখানেক আগে বাড়ি ফেরেন মিনারুল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জের ধরেই বাবার প্রতি তার ক্ষোভ তৈরি হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মিনারুল। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  প্রতিবেদন প্রকাশের পরই করতোয়ার ভাঙন রোধে শুরু জরুরি ব্যবস্থা

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মিনারুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

 কক্সবাজারে মর্মান্তিক ঘটনা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাবা-মা, জেল থেকে ফিরে বাবাকে কুপিয়ে হত্যা

আপডেটের সময়: ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন বাবা-মা। সেই অভিযোগে কারাভোগ শেষে বাড়ি ফিরে বাবাকেই নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২২ মে) দুপুরে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৬০) স্থানীয়ভাবে চা-পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুনঃ  বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

অভিযুক্ত ছেলে মিনারুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। পরিবার তার আচরণে অতিষ্ঠ হয়ে মাস দেড়েক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।

আরও পড়ুনঃ  আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর