ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার জন্য দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছেন। নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান পরিস্থিতিতে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

আইনজীবী সালমান সফদর প্রকাশিত এক চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে কারাগারের নির্মম পরিস্থিতি তাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না।

তবে পাকিস্তান সরকারের দাবি, প্রতি সপ্তাহে চিকিৎসকেরা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা সন্তোষজনক।

ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে নেওয়া হয়। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান।

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও চিকিৎসার দাবি

গত এক বছরে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা না করায় ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

চিঠিতে ইমরান খান দাবি করেন, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তার অনেক বেশি। এমনকি তার হৃদ্‌যন্ত্রও ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইমরানের ভাষ্য, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে যায় এবং পরে গোপনে তার অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না করা হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান।

নির্জন কারাবাসের অভিযোগ

কারাগারে নিজের অবস্থার বর্ণনা দিয়ে চিঠিতে ইমরান খান জানান, দিনে প্রায় ২২ ঘণ্টা তাকে নির্জন কারাবাসে থাকতে হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ নেই। এমনকি বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগও দেওয়া হচ্ছে না। এসব পরিস্থিতি তার মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে বলে দাবি করেন তিনি।

গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেন ইমরান।

আরও পড়ুনঃ  সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে

তিনি আরও লেখেন, অসংখ্য মামলায় কঠিন আইনি লড়াই চালিয়ে গেলেও রাষ্ট্র তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তার বেঁচে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগ প্রত্যাখ্যান সরকারের

ইমরান খানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার দাবি, কারাগারে ইমরান খানকে নিজের পছন্দ অনুযায়ী খাবারসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সরকার জানিয়েছে, চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহ আগে ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়।

এর আগে ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাকে পিমসে নেওয়া হয় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। হাসপাতালের বিবৃতিতে বলা হয়, চক্ষু বিশেষজ্ঞরা তার চোখসহ শরীরের বিভিন্ন পরীক্ষা করেন। পরে ইমরানের সম্মতি নিয়ে চিকিৎসা প্রটোকল অনুসরণ করে তার চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

পাকিস্তানের রাজনীতিতে এখনো প্রভাব রয়েছে ইমরানের

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা লাহোরে এক সেনা কর্মকর্তার বাসভবনে হামলা ও ভাঙচুর চালান। ওই সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

কারাবন্দি থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব রয়েছে। তার মুক্তির দাবিতে গত অক্টোবরের শুরুতে কয়েক দিন ধরে রাজপথে বিক্ষোভ করেন হাজারো সমর্থক। পরে বিক্ষোভ নিয়ন্ত্রণে সরকার কঠোর অভিযান চালানোর নির্দেশ দেয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে, ইমরান খানকে যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়কেরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’

আপডেটের সময়: ০৩:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার জন্য দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছেন। নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান পরিস্থিতিতে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

আইনজীবী সালমান সফদর প্রকাশিত এক চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে কারাগারের নির্মম পরিস্থিতি তাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না।

তবে পাকিস্তান সরকারের দাবি, প্রতি সপ্তাহে চিকিৎসকেরা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা সন্তোষজনক।

ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে নেওয়া হয়। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান।

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও চিকিৎসার দাবি

গত এক বছরে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা না করায় ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

চিঠিতে ইমরান খান দাবি করেন, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তার অনেক বেশি। এমনকি তার হৃদ্‌যন্ত্রও ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইমরানের ভাষ্য, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে যায় এবং পরে গোপনে তার অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না করা হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান।

নির্জন কারাবাসের অভিযোগ

কারাগারে নিজের অবস্থার বর্ণনা দিয়ে চিঠিতে ইমরান খান জানান, দিনে প্রায় ২২ ঘণ্টা তাকে নির্জন কারাবাসে থাকতে হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ নেই। এমনকি বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগও দেওয়া হচ্ছে না। এসব পরিস্থিতি তার মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে বলে দাবি করেন তিনি।

গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেন ইমরান।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

তিনি আরও লেখেন, অসংখ্য মামলায় কঠিন আইনি লড়াই চালিয়ে গেলেও রাষ্ট্র তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তার বেঁচে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগ প্রত্যাখ্যান সরকারের

ইমরান খানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার দাবি, কারাগারে ইমরান খানকে নিজের পছন্দ অনুযায়ী খাবারসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সরকার জানিয়েছে, চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহ আগে ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়।

এর আগে ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাকে পিমসে নেওয়া হয় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। হাসপাতালের বিবৃতিতে বলা হয়, চক্ষু বিশেষজ্ঞরা তার চোখসহ শরীরের বিভিন্ন পরীক্ষা করেন। পরে ইমরানের সম্মতি নিয়ে চিকিৎসা প্রটোকল অনুসরণ করে তার চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস