ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 কালবৈশাখীর তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়, ২৭ হাজার গ্রাহক অন্ধকারে

কুমিল্লার ১৭ উপজেলাজুড়ে বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়ে অন্তত ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬

টানা কয়েক দফা কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা। জেলার ১৭ উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে অন্তত ২৭ হাজার বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে রয়েছে।

ঝড়ের তাণ্ডবে ৩৫টি ট্রান্সফরমার বিকল, ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া এবং প্রায় ৫৫০টি গ্রাহক মিটার নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

বিশেষ করে আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

ঝড় ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে এসএসসি পরীক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন। কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের মোমবাতি ও চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, রোববারের ঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবারের নতুন ঝড়ে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা ও আগুন

অন্যদিকে কৃষিখাতেও বড় ধাক্কা লেগেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, শত শত হেক্টর জমির ফসল, ভুট্টা, আউশ বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকদিন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

 কালবৈশাখীর তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়, ২৭ হাজার গ্রাহক অন্ধকারে

আপডেটের সময়: ০৪:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬

টানা কয়েক দফা কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা। জেলার ১৭ উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে অন্তত ২৭ হাজার বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে রয়েছে।

ঝড়ের তাণ্ডবে ৩৫টি ট্রান্সফরমার বিকল, ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া এবং প্রায় ৫৫০টি গ্রাহক মিটার নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

বিশেষ করে আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

ঝড় ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে এসএসসি পরীক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন। কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের মোমবাতি ও চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, রোববারের ঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবারের নতুন ঝড়ে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু