ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত—এমন বাস্তবতার মধ্যেও অলি আহমদকে প্রার্থী করেছে ১১ দলীয় ঐক্যজোট। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং রাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। পরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোট সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

আরও পড়ুনঃ  শতবর্ষে না ফেরার দেশে সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ. আর. খান

প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতেই প্রার্থী

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নব্বইয়ের দশক থেকে সংসদীয় ব্যবস্থায় অনুষ্ঠিত আটটি রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে সাতটিতেই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয় বলে মনে করে তারা।

এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা প্রয়োজন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়—এমন যুক্তি তুলে ধরেছে ১১ দলীয় জোট।

সংসদ সদস্যদের স্বাধীন ভোটের প্রসঙ্গ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমাদের জয়ের সম্ভাবনা নিয়ে জোটের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টিও সামনে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  গানে অপূর্বর নতুন যাত্রায় কুমার বিশ্বজিৎ ও ফাহমিদার শুভেচ্ছা

জোটের দাবি, সংবিধানের এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকে না।

দীর্ঘদিন ধরে ৭০ অনুচ্ছেদ বাতিল করে সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে জোটটি। তাদের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি রাষ্ট্র ও জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে।

জোটের নেতাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে এবং প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করা হলে অলি আহমাদ রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রাখতেন।

আরও পড়ুনঃ  বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

কেন অলি আহমাদ?

রাষ্ট্রপতি পদে অলি আহমাদকে বেছে নেওয়ার পেছনে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের ভূমিকার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে জোট।

এলডিপি সভাপতি অলি আহমাদ একজন প্রবীণ রাজনীতিবিদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। জোটের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে ভূমিকা এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততার কারণে রাষ্ট্রপতি পদের জন্য তিনি একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

জোটের ভাষ্য, অলি আহমাদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র একজন দক্ষ ও অভিজ্ঞ অভিভাবক পেতে পারত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট

আপডেটের সময়: ০৮:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত—এমন বাস্তবতার মধ্যেও অলি আহমদকে প্রার্থী করেছে ১১ দলীয় ঐক্যজোট। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং রাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। পরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোট সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

আরও পড়ুনঃ  নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতেই প্রার্থী

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নব্বইয়ের দশক থেকে সংসদীয় ব্যবস্থায় অনুষ্ঠিত আটটি রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে সাতটিতেই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয় বলে মনে করে তারা।

এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা প্রয়োজন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়—এমন যুক্তি তুলে ধরেছে ১১ দলীয় জোট।

সংসদ সদস্যদের স্বাধীন ভোটের প্রসঙ্গ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমাদের জয়ের সম্ভাবনা নিয়ে জোটের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টিও সামনে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড