ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
চক্রের সদস্য গাইবান্ধা থেকে গ্রেপ্তার

ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে

অনলাইন বেটিং বা জুয়া পরিচালনা এবং অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার সোহেল রানা (২৬) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে সুন্দরগঞ্জ থানার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার

সোমবার (১৬ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এসব জুয়ার অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার টাকা সংগ্রহ করত চক্রটি। পরে কমিশন রেখে বাকি অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।

আরও পড়ুনঃ  দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ

এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে পল্টন মডেল থানায় মামলা করা হয়। গত ১৯ মে দায়ের করা মামলাটির নম্বর ২৪। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলাটি করা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তার সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনলাইন জুয়া ও অর্থপাচারে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

চক্রের সদস্য গাইবান্ধা থেকে গ্রেপ্তার

ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে

আপডেটের সময়: ০৫:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অনলাইন বেটিং বা জুয়া পরিচালনা এবং অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার সোহেল রানা (২৬) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে সুন্দরগঞ্জ থানার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

সোমবার (১৬ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এসব জুয়ার অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার টাকা সংগ্রহ করত চক্রটি। পরে কমিশন রেখে বাকি অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।

আরও পড়ুনঃ  এক সপ্তাহে এসআরবির অভিযানে গ্রেফতার ৩৯২