ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনের অপেক্ষায় থাকা পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও মানসিক কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

আরও পড়ুনঃ  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা

ডা. শফিকুর রহমানের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ গুমের শিকার হয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের অনেকের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলো এখনো উদ্বেগ ও মানবিক সংকটের মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে তিনি ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালার প্রসঙ্গও তুলে ধরেন। তার অভিযোগ, ভিন্নমত দমনের উদ্দেশ্যে এসব স্থানে মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস

তিনি বলেন, কোনো স্বাধীন দেশে নাগরিকদের গুম করে রাখা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এবং এ বিষয়ে নেওয়া নতুন আইনি উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার মতে, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত কোনো পক্ষের প্রভাবমুক্ত রাখতে হলে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তব্যবস্থা প্রয়োজন।

আরও পড়ুনঃ  গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

এ ছাড়া গুমসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের ওপর রাখার বিষয়েও আপত্তি জানান তিনি। ডা. শফিকুর রহমানের দাবি, গুমের কিছু ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তদন্ত ও তথ্য ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ

গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির

আপডেটের সময়: ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনের অপেক্ষায় থাকা পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও মানসিক কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

আরও পড়ুনঃ  ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস

ডা. শফিকুর রহমানের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ গুমের শিকার হয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের অনেকের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলো এখনো উদ্বেগ ও মানবিক সংকটের মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে তিনি ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালার প্রসঙ্গও তুলে ধরেন। তার অভিযোগ, ভিন্নমত দমনের উদ্দেশ্যে এসব স্থানে মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

তিনি বলেন, কোনো স্বাধীন দেশে নাগরিকদের গুম করে রাখা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এবং এ বিষয়ে নেওয়া নতুন আইনি উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার মতে, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত কোনো পক্ষের প্রভাবমুক্ত রাখতে হলে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তব্যবস্থা প্রয়োজন।

আরও পড়ুনঃ  বিদিশা সিদ্দিক কারাগারে, ফ্ল্যাট বিক্রির মামলায় জামিন নামঞ্জুর