ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রামের ঘটনায় উদ্বেগ, সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের

চট্টগ্রামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং পূর্বঘোষিত হামলার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেওয়া এবং পূর্বঘোষণা দিয়ে হামলার মতো ঘটনা কোনো স্বাভাবিক রাষ্ট্রে কাম্য নয়। তার মতে, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার প্রতিফলন।

আরও পড়ুনঃ  আগস্টে বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা

তিনি বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে, যার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলার অবনতি। সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস পার হলেও এ খাতে দৃশ্যমান উন্নতি হয়নি; বরং ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সামনে আসছে।

আরও পড়ুনঃ  টানা ব্যর্থতার প্রভাব, ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলের মানুষ

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গাজী আতাউর রহমান বলেন, তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেয়ে আইনের ব্যাখ্যা দিতেই বেশি ব্যস্ত। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত শার্ট

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে দায়িত্ব নেওয়ার পরও যদি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই আইনশৃঙ্খলা খাতে দৃশ্যমান সাফল্য নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রামের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

চট্টগ্রামের ঘটনায় উদ্বেগ, সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের

আপডেটের সময়: ০৮:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং পূর্বঘোষিত হামলার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেওয়া এবং পূর্বঘোষণা দিয়ে হামলার মতো ঘটনা কোনো স্বাভাবিক রাষ্ট্রে কাম্য নয়। তার মতে, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার প্রতিফলন।

আরও পড়ুনঃ  টানা ব্যর্থতার প্রভাব, ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলের মানুষ

তিনি বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে, যার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলার অবনতি। সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস পার হলেও এ খাতে দৃশ্যমান উন্নতি হয়নি; বরং ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সামনে আসছে।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান