ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো পাঁচ ফুটের সাপ, আতঙ্কিত পরিবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চলন্ত একটি গাড়ির বনেটের নিচ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা এক নারী ও তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে ভয় পেয়ে যান।

ঘটনাটি ঘটে টেনেসির মাউন্ট জুলিয়েট এলাকায়। ওই নারী পরিবারের সদস্যদের নিয়ে ছোট মেয়ের জন্য ফুটবলের সরঞ্জাম কিনতে যাচ্ছিলেন। পথে গাড়ির বনেটের ওপর অস্বাভাবিক কিছু দেখতে পান তিনি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সংখ্যায় আপত্তি ঢাকার

প্রথমে বনেটের ওপর বড় কোনো সাপ রয়েছে বলে ধারণা করেন ওই নারী। পরে তাঁর স্বামীও বিষয়টি লক্ষ্য করে নিশ্চিত হন যে সেটি আসলেই একটি সাপ।

সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত গাড়ি রাস্তার পাশে থামানোর চেষ্টা করেন। তবে গাড়ি পুরোপুরি থামার আগেই সাপটি লাফ দিয়ে সরে যায়।

আরও পড়ুনঃ  কোচের আকস্মিক বিদায়, সংকট বাড়ল হকিতে

ঘটনার একটি ভিডিও ধারণ করেন ওই নারী। পরে ভিডিওটি দেখে সাপটির পরিচয় সম্পর্কে ধারণা দেন টেনেসি ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এজেন্সির জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ম্যালোরি টেট।

তিনি জানান, সাপটি সম্ভবত ‘গ্রে র‍্যাট স্নেক’ বা ধূসর ইঁদুর সাপ। এ প্রজাতির সাপ বিষধর নয় এবং টেনেসিতে এটি বেশ সাধারণ।

আরও পড়ুনঃ  নালা খনন করতে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের বার ও মুদ্রা

বিশেষজ্ঞদের মতে, চলন্ত গাড়ির বনেট বা উইন্ডস্ক্রিনে সাপ উঠে আসার ঘটনা একেবারে নতুন নয়। এর আগেও যুক্তরাষ্ট্রে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

২০২৩ সালে ওকলাহোমার দ্য ভিলেজ এলাকায় চলন্ত একটি গাড়িতে সাপ উঠে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দিয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো পাঁচ ফুটের সাপ, আতঙ্কিত পরিবার

আপডেটের সময়: ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চলন্ত একটি গাড়ির বনেটের নিচ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা এক নারী ও তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে ভয় পেয়ে যান।

ঘটনাটি ঘটে টেনেসির মাউন্ট জুলিয়েট এলাকায়। ওই নারী পরিবারের সদস্যদের নিয়ে ছোট মেয়ের জন্য ফুটবলের সরঞ্জাম কিনতে যাচ্ছিলেন। পথে গাড়ির বনেটের ওপর অস্বাভাবিক কিছু দেখতে পান তিনি।

আরও পড়ুনঃ  আগস্টের শেষ সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রথমে বনেটের ওপর বড় কোনো সাপ রয়েছে বলে ধারণা করেন ওই নারী। পরে তাঁর স্বামীও বিষয়টি লক্ষ্য করে নিশ্চিত হন যে সেটি আসলেই একটি সাপ।

সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত গাড়ি রাস্তার পাশে থামানোর চেষ্টা করেন। তবে গাড়ি পুরোপুরি থামার আগেই সাপটি লাফ দিয়ে সরে যায়।

আরও পড়ুনঃ  সায়েন্সল্যাবে পরিচ্ছন্নতা অভিযানে মশার লার্ভা, ভবনমালিককে ১ লাখ টাকা জরিমানা

ঘটনার একটি ভিডিও ধারণ করেন ওই নারী। পরে ভিডিওটি দেখে সাপটির পরিচয় সম্পর্কে ধারণা দেন টেনেসি ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এজেন্সির জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ম্যালোরি টেট।

তিনি জানান, সাপটি সম্ভবত ‘গ্রে র‍্যাট স্নেক’ বা ধূসর ইঁদুর সাপ। এ প্রজাতির সাপ বিষধর নয় এবং টেনেসিতে এটি বেশ সাধারণ।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা