ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ফেরার আশা নিভে যাবে না সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির ১০ জন নিয়েও অবিশ্বাস্য কামব্যাক, মানের জোড়া গোলে আল নাসরের নাটকীয় জয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে কী হয়? যেভাবে নিশ্চিত হয় জবাবদিহি হোদেইদায় হুথিদের ঘাঁটিতে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান, নিহত ১৪ বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জন্মসনদেই শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট, বিডিআরআইএসের সঙ্গে চুক্তি

১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

জন্মসনদে হবে পরিচয় যাচাই

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট খোলা হয়। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অনেকের এনআইডি না থাকায় এতদিন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জটিলতা ছিল।

আরও পড়ুনঃ  ১০ জন নিয়েও অবিশ্বাস্য কামব্যাক, মানের জোড়া গোলে আল নাসরের নাটকীয় জয়

নতুন চুক্তির আওতায় এসব শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করা হয়।

চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদের সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিকভাবে, কাগজপত্র ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

অভিভাবকের সঙ্গে যুক্ত থাকবে অ্যাকাউন্ট

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএসের সঙ্গে চুক্তির ফলে এনআইডি না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা কমবে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

তিনি জানান, শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বাবা-মা চাইলে সন্তানের অ্যাকাউন্টের লেনদেন ও কোথায় টাকা খরচ হচ্ছে, তা দেখতে পারবেন।

সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে সরাসরি সংযুক্তির ফলে কাগজপত্রের ঝামেলা ছাড়াই দ্রুত তথ্য যাচাই করা যাবে। এতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে বলে জানান তিনি।

উপবৃত্তি বিতরণে বাড়বে স্বচ্ছতা

বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নগদের সঙ্গে এ সমঝোতা স্মারক জন্ম নিবন্ধন সেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুনঃ  স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

স্বয়ংক্রিয়ভাবে জন্মসনদ যাচাইয়ের ব্যবস্থা চালু হওয়ায় দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও নিরাপত্তা আরও বাড়বে বলে জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডিআরআইএসের উপ-রেজিস্ট্রার জেনারেল মো. লুৎফুর রহমান, সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ ও প্রোগ্রামার ফাহমিদা শিরিন উপস্থিত ছিলেন।

এ সময় নগদের সহযোগী প্রশাসক চয়ন বিশ্বাস, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্স এক্সপার্ট ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক এবং নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে ফেরার আশা নিভে যাবে না

জন্মসনদেই শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট, বিডিআরআইএসের সঙ্গে চুক্তি

আপডেটের সময়: ০৭:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

জন্মসনদে হবে পরিচয় যাচাই

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট খোলা হয়। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অনেকের এনআইডি না থাকায় এতদিন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জটিলতা ছিল।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

নতুন চুক্তির আওতায় এসব শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করা হয়।

চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদের সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিকভাবে, কাগজপত্র ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

অভিভাবকের সঙ্গে যুক্ত থাকবে অ্যাকাউন্ট

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএসের সঙ্গে চুক্তির ফলে এনআইডি না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা কমবে।

আরও পড়ুনঃ  নাইটক্লাবে আটকের পর বিপাকে ইংল্যান্ড, দল থেকে বাদ পেসার ব্রাইডন কার্স