ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাল টাকার কারখানায় ছাপাখানার কর্মী, উদ্ধার ৩৪ লাখ টাকা: ডিএমপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৫২ সময় দেখুন

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে জাল টাকা ছাপছিল একটি চক্র। তিনটি মেশিনে অনর্গল টাকা ছাপাতে ছাপাখানার এক কর্মীকেও নিয়োগ দিয়েছিল তারা। পশুরহাটগুলোতে বাজারজাত করতে এরই মধ্যে মজুদ করেছিল ৩৪ লাখ জাল টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি) প্রধান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির উত্তরা বিভাগ। তারা হলেন- শরীয়তপুরের মো. মজিবুর রহমান (৩৮), পটুয়াখালীর মো. দুলাল মৃধা (৪০) ও নেত্রকোনার মো. মামুনকে (২৫)।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

তিনি আরও জানান, গতকাল বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে এবং গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, অভিযানকালে উত্তরাপূর্ব থানার সমবায় বাজার এলাকায় জাল টাকা কেনাবেচার সময় মজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  লালন শাহ সেতুর পিলারে নৌকার ধাক্কা, নিখোঁজ ১; উদ্ধার ২

তিনি বলেন, পরবর্তীতে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালী রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ ও জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা এক হাজার টাকার নোট, তরল গাম, কাটার এবং জলছাপ বসানোর ডাইস উদ্ধার করা হয়েছে।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এই চক্রটি ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে তিনটি মেশিনের মাধ্যমে অনর্গল টাকা ছাপছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি জাল টাকা ছাপতে প্রেসে (ছাপাখানায়) কর্মরত এক কর্মীকে নিয়োগ দিয়েছিল। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

জাল টাকার কারখানায় ছাপাখানার কর্মী, উদ্ধার ৩৪ লাখ টাকা: ডিএমপি

আপডেটের সময়: ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে জাল টাকা ছাপছিল একটি চক্র। তিনটি মেশিনে অনর্গল টাকা ছাপাতে ছাপাখানার এক কর্মীকেও নিয়োগ দিয়েছিল তারা। পশুরহাটগুলোতে বাজারজাত করতে এরই মধ্যে মজুদ করেছিল ৩৪ লাখ জাল টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি) প্রধান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির উত্তরা বিভাগ। তারা হলেন- শরীয়তপুরের মো. মজিবুর রহমান (৩৮), পটুয়াখালীর মো. দুলাল মৃধা (৪০) ও নেত্রকোনার মো. মামুনকে (২৫)।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ

তিনি আরও জানান, গতকাল বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে এবং গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, অভিযানকালে উত্তরাপূর্ব থানার সমবায় বাজার এলাকায় জাল টাকা কেনাবেচার সময় মজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ