ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানি খাতে দুর্নীতির দায়ে সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে: শামা ওবায়েদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার অভিযোগ, বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেকে বিদেশে অবস্থান করছেন, আর তাদের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার বড় একটি অংশ এখনো জনগণকে মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও লুটপাটের কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেকে বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন। অন্যদিকে দেশের মানুষকে জ্বালানি সংকটের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুনঃ  চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে ইসলামি শরিয়তের বিধান

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে।

বর্তমান সরকারকে একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সরকার দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশকে নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব প্রবাসী বাংলাদেশিদের ওপরও পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন

বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন।

আরও পড়ুনঃ  সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে জিয়াউর রহমান যে ভিত্তি তৈরি করেছিলেন, তা দেশের উন্নয়ন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কৃষি, শিল্প, কলকারখানা, প্রবাসী আয়, খাল খনন ও মৎস্যশিল্পসহ বিভিন্ন খাতে তার নেওয়া উদ্যোগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে বলে তিনি দাবি করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, আশির দশকে এরশাদ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে খালেদা জিয়া জনগণকে সংগঠিত করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের বিপুল সমর্থন ও আল্লাহর রহমত নিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় নেতারা।

এ ছাড়া সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ ও শাহিনুর রহমান শাহিন, সাবেক প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শামা ওবায়েদ ইসলাম গাছের চারা রোপণ করেন। পরে আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

জ্বালানি খাতে দুর্নীতির দায়ে সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে: শামা ওবায়েদ

আপডেটের সময়: ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার অভিযোগ, বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেকে বিদেশে অবস্থান করছেন, আর তাদের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার বড় একটি অংশ এখনো জনগণকে মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও লুটপাটের কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেকে বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন। অন্যদিকে দেশের মানুষকে জ্বালানি সংকটের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুনঃ  রংপুরে ৪ খুন: মুচলেকায় আসামি সিদ্ধার্থের বাবা ও ভাইকে ছেড়ে দিল ডিবি

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে।

বর্তমান সরকারকে একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সরকার দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশকে নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব প্রবাসী বাংলাদেশিদের ওপরও পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন

বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট সামাল দিতে তিন স্তরের পরিকল্পনা সরকারের