কানাডার টরেন্টো শহরে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১১ জুলাই) শহরের মিডটাউন এলাকায় বার্ষিক ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
টরেন্টো পুলিশের এক্স (সাবেক টুইটার) বার্তায় জানানো হয়, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। তদন্ত চলমান থাকায় পুলিশ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে হামলার পেছনের উদ্দেশ্য, সন্দেহভাজনের পরিচয় কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি টরেন্টো পুলিশ।
প্রতিবেদকের নাম 














