ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টাঙ্গাইলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রী পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে ওই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

পরিবারের পাশে একটি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। কর্মস্থল কাছাকাছি হওয়ায় ধীরে ধীরে রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়।

গত ৭ মে রাজু মিয়া জহুরা আক্তারকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন হাসান।

আরও পড়ুনঃ  “মাটির নিচে গোপন ট্যাংক: হবিগঞ্জে দুই দিনে চুরি ৪২৯২ লিটার কনডেনসেট”

হাসান মিয়া বলেন, “সে আমার বউ নিয়ে গেছে, তাই আমি তার বউ নিয়ে এসেছি। পরকীয়ার শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।”

পরবর্তীতে হাসান রাজু মিয়ার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দফা আলোচনার পর গত ৪ জুন রাজুর স্ত্রী তার তিন বছরের সন্তানসহ সাতক্ষীরা থেকে মির্জাপুরে এসে পৌঁছান এবং পরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

এ বিষয়ে রাজু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে প্রতিশোধমূলক ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

টাঙ্গাইলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

আপডেটের সময়: ০৬:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রী পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে ওই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

পরিবারের পাশে একটি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। কর্মস্থল কাছাকাছি হওয়ায় ধীরে ধীরে রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়।

গত ৭ মে রাজু মিয়া জহুরা আক্তারকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন হাসান।

আরও পড়ুনঃ  বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার