ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে একটি মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার রাখা এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ, ড্রেন, খোলা জায়গা ও যেখানে পানি জমে মশার লার্ভা জন্মাতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আদেশ অনুযায়ী, প্রতিটি ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি থাকবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। এছাড়া একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক অথবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্মাতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার রাখতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

আপডেটের সময়: ০৮:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে একটি মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার রাখা এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ, ড্রেন, খোলা জায়গা ও যেখানে পানি জমে মশার লার্ভা জন্মাতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?

এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

আদেশ অনুযায়ী, প্রতিটি ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি থাকবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। এছাড়া একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক অথবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত