ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৪ সময় দেখুন

রাজবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চাল বাজারে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিন ও বাজারের বর্জ্যে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা।

সোমবার (৩ আগস্ট) সরেজমিনে দেখা যায়, চাল বাজারের অধিকাংশ ড্রেন ময়লা, প্লাস্টিক, পলিথিন ও নানা ধরনের বর্জ্যে ভরে রয়েছে। অনেক স্থানে ড্রেনের মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই বাজারের বিভিন্ন স্থানে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন

জমে থাকা পচা পানি থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ব্যবসায়ীদের ক্ষোভ

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বছরের পর বছর ড্রেন পরিষ্কার না করায় সমস্যাটি এখন স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন, ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

চাল বাজারের ব্যবসায়ী তানভীর খান রনি বলেন,
“দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই পুরো বাজারে হাঁটুসমান পানি জমে যায়। পচা পানির দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। দ্রুত ড্রেন পরিষ্কার এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।”

আরও কয়েকজন ব্যবসায়ী জানান, জলাবদ্ধতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। এতে চাল ব্যবসাসহ অন্যান্য ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা

স্থায়ী সমাধানের দাবি

এ পরিস্থিতিতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেন পরিষ্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাদের মতে, সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

পৌর প্রশাসকের বক্তব্য

রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী বলেন, চাল বাজারের জলাবদ্ধতার বিষয়টি আগে তার জানা ছিল না। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ইতোমধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছেন।

তিনি জানান, সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের সমস্যা আর না হয়, সে বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

আপডেটের সময়: ০৯:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

রাজবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চাল বাজারে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিন ও বাজারের বর্জ্যে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা।

সোমবার (৩ আগস্ট) সরেজমিনে দেখা যায়, চাল বাজারের অধিকাংশ ড্রেন ময়লা, প্লাস্টিক, পলিথিন ও নানা ধরনের বর্জ্যে ভরে রয়েছে। অনেক স্থানে ড্রেনের মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই বাজারের বিভিন্ন স্থানে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

জমে থাকা পচা পানি থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ব্যবসায়ীদের ক্ষোভ

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বছরের পর বছর ড্রেন পরিষ্কার না করায় সমস্যাটি এখন স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন, ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

চাল বাজারের ব্যবসায়ী তানভীর খান রনি বলেন,
“দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই পুরো বাজারে হাঁটুসমান পানি জমে যায়। পচা পানির দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। দ্রুত ড্রেন পরিষ্কার এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।”

আরও কয়েকজন ব্যবসায়ী জানান, জলাবদ্ধতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। এতে চাল ব্যবসাসহ অন্যান্য ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

স্থায়ী সমাধানের দাবি

এ পরিস্থিতিতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেন পরিষ্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাদের মতে, সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস