ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ড্রেসিংরুমের হতাশা কাটাতে মোস্তাফিজের ওপর আস্থা কোচ সিমন্সের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

খেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নতুন প্রাণ ফেরাতে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের ওপর ভরসা রাখছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার বিশ্বাস, মোস্তাফিজের অভিজ্ঞতা, নেতৃত্ব ও হাসিখুশি স্বভাব দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করতে সাহায্য করবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি

সাদা বলের ক্রিকেটে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের পরিবেশ বদলাতেও মোস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, দলে কয়েকজন নতুন খেলোয়াড় যোগ হচ্ছেন। আশা করছি, তারা দলের পরিবেশে নতুন প্রাণ ফিরিয়ে আনবেন। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় মোস্তাফিজ রয়েছে। সে নেতৃত্ব দেবে এবং দলের মধ্যে আনন্দ ফিরিয়ে আনতে সাহায্য করবে।

মোস্তাফিজের হাসিখুশি স্বভাবের প্রশংসা করে সিমন্স আরও বলেন, তিনি মজার মানুষ। দলের সবার সঙ্গে থাকেন এবং সতীর্থদের হাসিখুশি রাখেন। আশা করছি, তিনি দলকে আবার কাঙ্ক্ষিত অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ও ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ। তার মতে, ব্যাটিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দল। পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করায় ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যায়।

আরও পড়ুনঃ  গিলের আহ্বানে সাড়া দিচ্ছে না আইসিসি, বহাল থাকছে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

সিমন্স বলেন, ব্যাটিংয়ে যে দৃঢ়তা ও গর্ব দেখানোর কথা ছিল, বাংলাদেশ তা দেখাতে পারেনি। প্রথম টেস্টে ৪০০ রান করার পরও সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। তার মতে, প্রথম ইনিংসে প্রায় ১০০ রানের লিড নিতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত।

দ্বিতীয় টেস্টে ভালো উইকেটেও প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ায় আরও বেশি হতাশ কোচ।

হৃদয়ের পারফরম্যান্সে স্বস্তি সিমন্সের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হতাশার মধ্যেও ইতিবাচক দিক হিসেবে তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সকে দেখছেন ফিল সিমন্স। তার মতে, টেস্ট ক্রিকেটে নিজের ব্যাটিংয়ের ধরন বুঝতে শুরু করেছেন হৃদয় এবং দ্রুত উন্নতি করছেন।

আরও পড়ুনঃ  ২০৩১ বিশ্বকাপে বাংলাদেশে সেমিফাইনাল আয়োজনের আশাবাদী তামিম

পাঁচ টেস্টে ৫৯৮ রান, ৬৬.৫ গড় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ইনিংস হৃদয়ের সামর্থ্যের প্রমাণ বলে মনে করেন কোচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শতক হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

সিমন্স বলেন, গত দুই টেস্ট থেকে তার সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়। টেস্ট ব্যাটিংয়ে তার উন্নতি এবং পরিণত হয়ে ওঠা দেখতে পারাটা আনন্দের।

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তনের পথে মোস্তাফিজের অভিজ্ঞতা ও হৃদয়ের ব্যাটিংয়ের ওপর বিশেষ প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

ড্রেসিংরুমের হতাশা কাটাতে মোস্তাফিজের ওপর আস্থা কোচ সিমন্সের

আপডেটের সময়: ১২:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নতুন প্রাণ ফেরাতে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের ওপর ভরসা রাখছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার বিশ্বাস, মোস্তাফিজের অভিজ্ঞতা, নেতৃত্ব ও হাসিখুশি স্বভাব দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করতে সাহায্য করবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি

সাদা বলের ক্রিকেটে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের পরিবেশ বদলাতেও মোস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, দলে কয়েকজন নতুন খেলোয়াড় যোগ হচ্ছেন। আশা করছি, তারা দলের পরিবেশে নতুন প্রাণ ফিরিয়ে আনবেন। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় মোস্তাফিজ রয়েছে। সে নেতৃত্ব দেবে এবং দলের মধ্যে আনন্দ ফিরিয়ে আনতে সাহায্য করবে।

মোস্তাফিজের হাসিখুশি স্বভাবের প্রশংসা করে সিমন্স আরও বলেন, তিনি মজার মানুষ। দলের সবার সঙ্গে থাকেন এবং সতীর্থদের হাসিখুশি রাখেন। আশা করছি, তিনি দলকে আবার কাঙ্ক্ষিত অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ও ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ। তার মতে, ব্যাটিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দল। পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করায় ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যায়।

আরও পড়ুনঃ  ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র

সিমন্স বলেন, ব্যাটিংয়ে যে দৃঢ়তা ও গর্ব দেখানোর কথা ছিল, বাংলাদেশ তা দেখাতে পারেনি। প্রথম টেস্টে ৪০০ রান করার পরও সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। তার মতে, প্রথম ইনিংসে প্রায় ১০০ রানের লিড নিতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত।

দ্বিতীয় টেস্টে ভালো উইকেটেও প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ায় আরও বেশি হতাশ কোচ।

হৃদয়ের পারফরম্যান্সে স্বস্তি সিমন্সের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হতাশার মধ্যেও ইতিবাচক দিক হিসেবে তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সকে দেখছেন ফিল সিমন্স। তার মতে, টেস্ট ক্রিকেটে নিজের ব্যাটিংয়ের ধরন বুঝতে শুরু করেছেন হৃদয় এবং দ্রুত উন্নতি করছেন।

আরও পড়ুনঃ  ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড