ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানি সম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ড. সব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সব্বির মোস্তফা খান বুয়েটের একজন স্বনামধন্য শিক্ষক এবং পানিসম্পদ প্রকৌশল বিশেষজ্ঞ। দীর্ঘ পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ  কাফরুলে বাসে আগুন: রাজনৈতিক নেতার নির্দেশের কথা বললেন আটক ব্যক্তি

তার কাজের অভিজ্ঞতার মধ্যে রয়েছে পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ জাতীয় গুরুত্বের অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

বর্তমানে তিনি প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, পানি সম্পদ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা ঢাকা ওয়াসার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সব্বির মোস্তফা খান

আপডেটের সময়: ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানি সম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ড. সব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সব্বির মোস্তফা খান বুয়েটের একজন স্বনামধন্য শিক্ষক এবং পানিসম্পদ প্রকৌশল বিশেষজ্ঞ। দীর্ঘ পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা