ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪ শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির গানই জীবনের শেষ সঙ্গী, নতুন শিল্পীদের বার্তা দিলেন জেমস সৌদি আরবের জন্য ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের কৌশলগত সম্পর্ক, সংসদীয় কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংসদীয় বিষয়াবলি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা ও পেশাগত বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করাই মৈত্রী গ্রুপটির অন্যতম লক্ষ্য।

মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়ার সহযোগিতা: আলতাফ

বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। সময়ের সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক সুদৃঢ় ও বিশ্বস্ত অংশীদারিত্বে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে তথ্যনির্ভর গবেষণার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

আলতাফ হোসেন চৌধুরী কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে ‘পিপল-টু-পিপল কানেকশন’ আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’। নতুন প্রজন্মের অংশগ্রহণ ও নতুন কাঠামোর মাধ্যমে ভবিষ্যতে ঢাকা-মস্কো সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংসদীয় সহযোগিতায় রাশিয়ার আশ্বাস

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে রাশিয়ার ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হতে সুদমুক্ত ঋণ দেবে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

তিনি বলেন, দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন, আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির যেকোনো ইতিবাচক উদ্যোগে রাশিয়া সব ধরনের সহযোগিতা করবে।

দুই দেশের সংসদ সদস্যদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে বিদ্যমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক স্বার্থ ও সুবিধা।

জনকূটনীতি ও সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, যৌথ স্বার্থের ভিত্তিতে গঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও নির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  আজানের পর যে দোয়া গুনাহ মোচনের কারণ

বৈঠকে যারা ছিলেন

মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ ও জেবা আমিন খান।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমাতেও একজন মুসলিম সংসদ সদস্যের নেতৃত্বে ‘গ্রুপ অব ডেপুটিস’ বা সংসদীয় মৈত্রী দল গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ও জনকূটনৈতিক পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত করতে ওই দলও কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক

আপডেটের সময়: ০৬:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের কৌশলগত সম্পর্ক, সংসদীয় কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংসদীয় বিষয়াবলি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা ও পেশাগত বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করাই মৈত্রী গ্রুপটির অন্যতম লক্ষ্য।

মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়ার সহযোগিতা: আলতাফ

বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। সময়ের সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক সুদৃঢ় ও বিশ্বস্ত অংশীদারিত্বে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত

আলতাফ হোসেন চৌধুরী কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে ‘পিপল-টু-পিপল কানেকশন’ আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’। নতুন প্রজন্মের অংশগ্রহণ ও নতুন কাঠামোর মাধ্যমে ভবিষ্যতে ঢাকা-মস্কো সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংসদীয় সহযোগিতায় রাশিয়ার আশ্বাস

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে রাশিয়ার ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ৮০ কোটি ডলারের মার্কিন সহায়তা

তিনি বলেন, দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন, আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির যেকোনো ইতিবাচক উদ্যোগে রাশিয়া সব ধরনের সহযোগিতা করবে।

দুই দেশের সংসদ সদস্যদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে বিদ্যমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক স্বার্থ ও সুবিধা।

জনকূটনীতি ও সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, যৌথ স্বার্থের ভিত্তিতে গঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও নির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  পরীক্ষায় অংশই নেননি, চাকরিতে যোগ দিতে এসে ধরা পিএসসির প্রার্থী