ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

বাংলাদেশের নতুন সংসদে তরুণ ও নবনির্বাচিত আইনপ্রণেতাদের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করা এবং আইনপ্রণেতাদের দক্ষতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে আইপিইউ সহযোগিতা বাড়াবে। পাশাপাশি সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য আইনপ্রণেতার সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়েও কাজ করবে সংস্থাটি।

আরও পড়ুনঃ  বদলি খেলোয়াড়দের গোলে পার্মাকে হারালো জুভেন্টাস

তিনি জানান, বাংলাদেশ সফরে আইপিইউ প্রতিনিধিদল দেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ সময় তারা সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং নারী সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

তরুণ এমপিদের উপস্থিতিকে ইতিবাচক দেখছে আইপিইউ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন সংসদকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে আইপিইউ। বিশেষ করে সংসদে উল্লেখযোগ্যসংখ্যক তরুণ ও প্রথমবারের মতো নির্বাচিত সদস্য থাকায় তারা সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, নতুন সংসদের অনেক সদস্যই প্রথমবার নির্বাচিত হয়েছেন এবং তাদের বড় একটি অংশ তরুণ। সংসদে তরুণদের এই প্রতিনিধিত্বকে আইপিইউ ইতিবাচক হিসেবে দেখছে।

এমপিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

বৈঠকে বাংলাদেশি আইনপ্রণেতাদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশি এমপিদের যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ  শেরপুর সীমান্তে দুই অভিযানে ১০ লাখ টাকার বেশি ভারতীয় মদ জব্দ

জেনেভায় আইপিইউর বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিতে বাংলাদেশি সংসদ সদস্যদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান শামা ওবায়েদ।

আলোচনায় গণতন্ত্র ও মানবাধিকার

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নারী ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং জলবায়ু সহনশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এসব বিষয়কে বর্তমান সরকারের অগ্রাধিকার উল্লেখ করে আইপিইউর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  জ্বালানি নিয়ে গাড়ির লং মার্চের সমালোচনায় ইশরাক

তানজানিয়া সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ

আগামী মাসে তানজানিয়ায় আইপিইউর একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের স্পিকার ও সংসদ সদস্যরা অংশ নেবেন বলে জানান শামা ওবায়েদ।

রোববার রাতে ঢাকায় আসেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ। সফরকালে তিনি জাতীয় সংসদ পরিদর্শন করেন এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন তিনি।

সেখানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও এর পেছনের ঘটনাবলি নিয়ে সংরক্ষিত বিভিন্ন আলোকচিত্র, দলিলপত্র ও স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন আইপিইউ মহাসচিব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা

আপডেটের সময়: ০৮:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের নতুন সংসদে তরুণ ও নবনির্বাচিত আইনপ্রণেতাদের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করা এবং আইনপ্রণেতাদের দক্ষতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে আইপিইউ সহযোগিতা বাড়াবে। পাশাপাশি সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য আইনপ্রণেতার সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়েও কাজ করবে সংস্থাটি।

আরও পড়ুনঃ  শেরপুর সীমান্তে দুই অভিযানে ১০ লাখ টাকার বেশি ভারতীয় মদ জব্দ

তিনি জানান, বাংলাদেশ সফরে আইপিইউ প্রতিনিধিদল দেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ সময় তারা সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং নারী সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

তরুণ এমপিদের উপস্থিতিকে ইতিবাচক দেখছে আইপিইউ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন সংসদকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে আইপিইউ। বিশেষ করে সংসদে উল্লেখযোগ্যসংখ্যক তরুণ ও প্রথমবারের মতো নির্বাচিত সদস্য থাকায় তারা সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, নতুন সংসদের অনেক সদস্যই প্রথমবার নির্বাচিত হয়েছেন এবং তাদের বড় একটি অংশ তরুণ। সংসদে তরুণদের এই প্রতিনিধিত্বকে আইপিইউ ইতিবাচক হিসেবে দেখছে।

এমপিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

বৈঠকে বাংলাদেশি আইনপ্রণেতাদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশি এমপিদের যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ  গুমের বিচার ও জবাবদিহিতে বিশ্ব ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

জেনেভায় আইপিইউর বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিতে বাংলাদেশি সংসদ সদস্যদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান শামা ওবায়েদ।

আলোচনায় গণতন্ত্র ও মানবাধিকার

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নারী ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং জলবায়ু সহনশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এসব বিষয়কে বর্তমান সরকারের অগ্রাধিকার উল্লেখ করে আইপিইউর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’