ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ, বেইজিংয়ে উচ্চপর্যায়ের আলোচনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৯ সময় দেখুন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও সুদৃঢ় করা এবং উন্নয়ন কৌশলে সমন্বয় বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে (৫–৭ মে) বেইজিংয়ে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে বুধবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

বৈঠক শেষে দুই দেশ ১০ দফা যৌথ বিবৃতি প্রকাশ করে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

অর্থনৈতিক সহযোগিতার অংশে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ এবং স্বাস্থ্যখাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ তার দীর্ঘদিনের আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের সরাসরি অংশগ্রহণ ও সহায়তা কামনা করে। উন্নয়ন সহযোগিতায় পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদও জানানো হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

রোহিঙ্গা ইস্যুতে চীন সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি নিজস্ব সক্ষমতা অনুযায়ী প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দেয় বেইজিং।

বৈঠকে বাংলাদেশ এক চীন নীতির প্রতি তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে চীনও বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়নপথের প্রতি সমর্থন জানিয়েছে।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে উভয় দেশ দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং ফিলিস্তিন ইস্যুতে চীনের উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ।

সফরকালে ড. খলিলুর রহমান চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করেন। সেখানে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দল সফরের সময় চীনা সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ, বেইজিংয়ে উচ্চপর্যায়ের আলোচনা

আপডেটের সময়: ১১:৩১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও সুদৃঢ় করা এবং উন্নয়ন কৌশলে সমন্বয় বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে (৫–৭ মে) বেইজিংয়ে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে বুধবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

বৈঠক শেষে দুই দেশ ১০ দফা যৌথ বিবৃতি প্রকাশ করে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

অর্থনৈতিক সহযোগিতার অংশে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ এবং স্বাস্থ্যখাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ তার দীর্ঘদিনের আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের সরাসরি অংশগ্রহণ ও সহায়তা কামনা করে। উন্নয়ন সহযোগিতায় পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদও জানানো হয়।

আরও পড়ুনঃ  ‘শয়তানের ধোঁকায় অনুতপ্ত’ এমপি আমির হামজা—রাশেদ খাঁনের অডিও-ভিডিও দাবি ও জামায়াতকে চ্যালেঞ্জ”

রোহিঙ্গা ইস্যুতে চীন সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি নিজস্ব সক্ষমতা অনুযায়ী প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দেয় বেইজিং।

বৈঠকে বাংলাদেশ এক চীন নীতির প্রতি তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে চীনও বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়নপথের প্রতি সমর্থন জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের