ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষায় ২৩ কোটি টাকার প্রস্তাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২ সময় দেখুন

উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা যাচাইয়ে প্রায় ২৩ কোটি টাকার সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারের অংশ হিসেবে সরকার এ উদ্যোগ নিয়েছে। সমীক্ষা প্রস্তাব অনুমোদন হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত মহাপরিকল্পনার মূল লক্ষ্য উত্তরাঞ্চলের বন্যা ও নদীভাঙন মোকাবিলা, পানিপ্রবাহ ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা।

পরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর রক্ষা, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার এবং ১১০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও বাঁধের ওপর সড়ক তৈরির পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত

এ ছাড়া নদীশাসনের মাধ্যমে প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি পুনরুদ্ধার করে কৃষি ও শিল্পকাজে ব্যবহারের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, সমন্বিত এই পরিকল্পনা নদী ব্যবস্থাপনার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও সেচব্যবস্থায়ও ভূমিকা রাখতে পারে। তার মতে, প্রস্তাবিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও এর ওপরের সড়ক উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুনঃ  কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব

নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ বলেন, নদীর পলি ব্যবস্থাপনা ও গতিপ্রকৃতি বিবেচনায় রেখে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হলে তা কার্যকর হতে পারে।

বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, উজান ও ভাটির পানিপ্রবাহ এবং প্রকল্পের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে এটি দীর্ঘমেয়াদি সুফল দিতে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন বলেন, সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে ব্যারেজ, নদীশাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণসহ প্রকল্পের বিভিন্ন অংশের কারিগরি ও অর্থনৈতিক দিক মূল্যায়ন করা হবে।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অনুমোদন হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় পরবর্তী ধাপে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

সম্প্রতি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের রূপরেখা ও উদ্যোগের কথা তুলে ধরেন। এরপর প্রকল্পটির প্রাথমিক কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ তিস্তা অববাহিকার জেলাগুলো দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় নদীভাঙনের সমস্যার মুখোমুখি হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, যোগাযোগ ও স্থানীয় অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষায় ২৩ কোটি টাকার প্রস্তাব

আপডেটের সময়: ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা যাচাইয়ে প্রায় ২৩ কোটি টাকার সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারের অংশ হিসেবে সরকার এ উদ্যোগ নিয়েছে। সমীক্ষা প্রস্তাব অনুমোদন হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত মহাপরিকল্পনার মূল লক্ষ্য উত্তরাঞ্চলের বন্যা ও নদীভাঙন মোকাবিলা, পানিপ্রবাহ ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা।

পরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর রক্ষা, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার এবং ১১০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও বাঁধের ওপর সড়ক তৈরির পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

এ ছাড়া নদীশাসনের মাধ্যমে প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি পুনরুদ্ধার করে কৃষি ও শিল্পকাজে ব্যবহারের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, সমন্বিত এই পরিকল্পনা নদী ব্যবস্থাপনার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও সেচব্যবস্থায়ও ভূমিকা রাখতে পারে। তার মতে, প্রস্তাবিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও এর ওপরের সড়ক উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ বলেন, নদীর পলি ব্যবস্থাপনা ও গতিপ্রকৃতি বিবেচনায় রেখে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হলে তা কার্যকর হতে পারে।

বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, উজান ও ভাটির পানিপ্রবাহ এবং প্রকল্পের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে এটি দীর্ঘমেয়াদি সুফল দিতে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন বলেন, সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে ব্যারেজ, নদীশাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণসহ প্রকল্পের বিভিন্ন অংশের কারিগরি ও অর্থনৈতিক দিক মূল্যায়ন করা হবে।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অনুমোদন হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় পরবর্তী ধাপে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার