ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তীব্র গরমে গাজায় তাঁবুতে মানবেতর জীবন, আশ্রয়হীন প্রায় ১০ লাখ মানুষ

 

গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় ১০ লাখ মানুষ এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে জরুরি আশ্রয় সহায়তা সমন্বয়কারী ‘শেল্টার ক্লাস্টার’-এর হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় প্রায় ১ লাখ ৭০ হাজার পরিবার তাঁবুতে বসবাস করছে। এছাড়া প্রায় ৫ হাজার পরিবার খোলা আকাশের নিচে এবং আরও ৫২ হাজার পরিবার অতিরিক্ত ভিড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

এনআরসি জানিয়েছে, চলতি মাসেও প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষের জন্য জরুরি আশ্রয়সামগ্রী—যেমন প্লাস্টিক শিট, প্লাইউড ও দড়ি—অপর্যাপ্ত রয়েছে। ফলে আশ্রয় সংকট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে ভুক্তভোগী ও বাংলাদেশ

সংস্থাটির মতে, গাজার এই পরিস্থিতি শুধুমাত্র আবহাওয়াজনিত সমস্যা নয়; বরং দীর্ঘ সংঘাত, ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং ত্রাণ সহায়তায় বাধার কারণে মানবিক সংকট আরও জটিল হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রীষ্মে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগও বাড়বে। সেখানে দিনের তাপমাত্রা প্রায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, জরুরি আশ্রয় সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম দ্রুত জোরদার না করা হলে গ্রীষ্মের এই তাপদাহ নতুন করে বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তীব্র গরমে গাজায় তাঁবুতে মানবেতর জীবন, আশ্রয়হীন প্রায় ১০ লাখ মানুষ

আপডেটের সময়: ০৮:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

 

গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় ১০ লাখ মানুষ এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে জরুরি আশ্রয় সহায়তা সমন্বয়কারী ‘শেল্টার ক্লাস্টার’-এর হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় প্রায় ১ লাখ ৭০ হাজার পরিবার তাঁবুতে বসবাস করছে। এছাড়া প্রায় ৫ হাজার পরিবার খোলা আকাশের নিচে এবং আরও ৫২ হাজার পরিবার অতিরিক্ত ভিড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান

এনআরসি জানিয়েছে, চলতি মাসেও প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষের জন্য জরুরি আশ্রয়সামগ্রী—যেমন প্লাস্টিক শিট, প্লাইউড ও দড়ি—অপর্যাপ্ত রয়েছে। ফলে আশ্রয় সংকট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

সংস্থাটির মতে, গাজার এই পরিস্থিতি শুধুমাত্র আবহাওয়াজনিত সমস্যা নয়; বরং দীর্ঘ সংঘাত, ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং ত্রাণ সহায়তায় বাধার কারণে মানবিক সংকট আরও জটিল হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রীষ্মে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগও বাড়বে। সেখানে দিনের তাপমাত্রা প্রায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, জরুরি আশ্রয় সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম দ্রুত জোরদার না করা হলে গ্রীষ্মের এই তাপদাহ নতুন করে বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।