ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

থানায় গ্রেপ্তার ৮ জনের সঙ্গে দেখা করতে এসে আরও ২ জন গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

বগুড়ার ধুনটে চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে দেখা করতে থানায় এসে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

এ ঘটনায় দোকান মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

পুলিশের দাবি, তারা আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ আরও জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল। তাদের থানায় আসার বিষয়টি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

ওসি আতিকুল ইসলাম বলেন, মোস্তফা ও বাবুলের সঙ্গে গ্রেপ্তার আটজনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাদের ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

থানায় গ্রেপ্তার ৮ জনের সঙ্গে দেখা করতে এসে আরও ২ জন গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:২৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

বগুড়ার ধুনটে চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে দেখা করতে থানায় এসে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার

এ ঘটনায় দোকান মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

পুলিশের দাবি, তারা আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ আরও জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল। তাদের থানায় আসার বিষয়টি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় নারীসহ আটক গাড়িচালককে কারাগারে পাঠালেন আদালত