ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।

সোমবার (৩ আগস্ট) কলেজের বিজ্ঞান ভবনের সামনের সড়কে ‘আজিজুল হক কলেজ পরিবার’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দীপার সহপাঠী, বিভাগের শিক্ষক এবং স্বজনরা।

মানববন্ধনে নিহতের পরিবারের পক্ষে ফজলুর রহমান অভিযোগ করেন, হত্যা মামলার এজহারভুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিহতের বড় বোন সাবিনা ইসলাম বলেন, সর্বশেষ কোরবানির ঈদের সময় দীপার সঙ্গে তার কথা হয়েছিল। তখন দীপা জানিয়েছিলেন, তিনি রংপুরে চাকরি করছেন। দ্বিতীয় বিয়ে করে বগুড়ার মালগ্রাম এলাকায় বসবাস করছেন—এ বিষয়টি পরিবার জানত না।

তিনি আরও দাবি করেন, মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে গিয়ে তারা দীপার হাতের রগে কাটার চিহ্ন এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তানজিলা ইয়াসমিন দীপা একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক আবু সাঈদ, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, সহপাঠী সাব্বির সাদিক, নিহতের বাবা খয়বর আলী, মা মাহফুজা বেগম, বড় বোন সাবিনা ইসলাম, সাত বছর বয়সী কন্যা আনিশা তাসনীম অরিণ, আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতা আতিকুল ইসলাম বিপ্লব, রাফিউল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা: একদিনে নিহত ২৬, বাড়ছে বেসামরিক প্রাণহানি

উল্লেখ্য, গত ২৮ জুলাই বিকেলে বগুড়া মহানগরের মালগ্রাম কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তানজিলা ইয়াসমিন দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ। পরে মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

দীপা বগুড়া শহরের নারুলী আনন্দপাড়া এলাকার খয়বর আলীর মেয়ে। তার আগের সংসারের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় স্বামী আবিদুর রহমানের সঙ্গে তিনি মালগ্রাম কলেজপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওই বাসার পাশের কক্ষেও একজন শিক্ষার্থী সাবলেট হিসেবে থাকতেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেটের সময়: ০৫:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।

সোমবার (৩ আগস্ট) কলেজের বিজ্ঞান ভবনের সামনের সড়কে ‘আজিজুল হক কলেজ পরিবার’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দীপার সহপাঠী, বিভাগের শিক্ষক এবং স্বজনরা।

মানববন্ধনে নিহতের পরিবারের পক্ষে ফজলুর রহমান অভিযোগ করেন, হত্যা মামলার এজহারভুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

নিহতের বড় বোন সাবিনা ইসলাম বলেন, সর্বশেষ কোরবানির ঈদের সময় দীপার সঙ্গে তার কথা হয়েছিল। তখন দীপা জানিয়েছিলেন, তিনি রংপুরে চাকরি করছেন। দ্বিতীয় বিয়ে করে বগুড়ার মালগ্রাম এলাকায় বসবাস করছেন—এ বিষয়টি পরিবার জানত না।

তিনি আরও দাবি করেন, মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে গিয়ে তারা দীপার হাতের রগে কাটার চিহ্ন এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তানজিলা ইয়াসমিন দীপা একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা: একদিনে নিহত ২৬, বাড়ছে বেসামরিক প্রাণহানি

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক আবু সাঈদ, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, সহপাঠী সাব্বির সাদিক, নিহতের বাবা খয়বর আলী, মা মাহফুজা বেগম, বড় বোন সাবিনা ইসলাম, সাত বছর বয়সী কন্যা আনিশা তাসনীম অরিণ, আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতা আতিকুল ইসলাম বিপ্লব, রাফিউল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ