ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি, কারাগারগুলোতে বাড়ছে চাপ

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমানে ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি রাখা হয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন। তাদের মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দি ২ হাজার ৭৭ জন।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তিনি জানান, অতিরিক্ত বন্দির কারণে বিভিন্ন কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

আরও পড়ুনঃ  চাকরি ছাড়ার ঘোষণা, তবু তলব এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইওকে

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বাড়বে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯

ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি, কারাগারগুলোতে বাড়ছে চাপ

আপডেটের সময়: ০৭:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমানে ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি রাখা হয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন। তাদের মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দি ২ হাজার ৭৭ জন।

আরও পড়ুনঃ  নেপালের পাহাড়ে শুরু হলো অপু বিশ্বাসের ‘শিকার’

তিনি জানান, অতিরিক্ত বন্দির কারণে বিভিন্ন কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

আরও পড়ুনঃ  ডেল্টা লাইফের সাবেক সিএফও ফারহান উদ্দিন কারাগারে