ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ লুট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক থেকে আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ছাড়া ২ থেকে ৩শ ভরি রুপাও লুট হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

আরও পড়ুনঃ  বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে দোকানের সিন্দুকের ড্রয়ারে রাখা আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং বিপুল পরিমাণ রুপা লুট করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  প্রতি ১০০ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ টাকা

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ লুট

আপডেটের সময়: ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক থেকে আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ছাড়া ২ থেকে ৩শ ভরি রুপাও লুট হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

আরও পড়ুনঃ  এনআইডি ও মোবাইলের তথ্যের ভুলে আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে দোকানের সিন্দুকের ড্রয়ারে রাখা আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং বিপুল পরিমাণ রুপা লুট করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত