ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত ‘রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, যেখানে দরকার ফোন করে দেব’ নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির মরিয়মের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি নজরুল বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হচ্ছে, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা হজ নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলার অনুরোধ কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, ২৫ ভরি স্বর্ণ ছিনতাই দিনাজপুরে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রতি ১০০ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

জ্বালানি তেলের দাম বাড়ার পর স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ৫২ আসনের বাসে ১০০ কিলোমিটার যাত্রায় আগের তুলনায় ১৭ টাকা বেশি ভাড়া দিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। অর্থাৎ ১০০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১৭ টাকা।

আরও পড়ুনঃ  মরিয়মের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি নজরুল

দূরপাল্লার বাসের ভাড়াও একই হারে বাড়ানো হয়েছে। আগে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। এখন তা বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। ফলে ১০০ কিলোমিটার দূরত্বে ৫২ আসনের বাসে যাত্রীকে আগের চেয়ে ১৭ টাকা বেশি দিতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকাতেও বাসভাড়া বাড়ানো হয়েছে। এসব এলাকায় প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সার পরিবর্তে এখন ভাড়া দিতে হবে ২ টাকা ৬০ পয়সা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১ টাকা ৭০ পয়সা। দূরত্ব অনুযায়ী বাড়তি ভাড়ার হিসাব হলো—

  • ১০ কিলোমিটার: ১ টাকা ৭০ পয়সা
  • ২০ কিলোমিটার: ৩ টাকা ৪০ পয়সা
  • ৩০ কিলোমিটার: ৫ টাকা ১০ পয়সা
  • ৫০ কিলোমিটার: ৮ টাকা ৫০ পয়সা
  • ৭৫ কিলোমিটার: ১২ টাকা ৭৫ পয়সা
  • ১০০ কিলোমিটার: ১৭ টাকা
  • ১৫০ কিলোমিটার: ২৫ টাকা ৫০ পয়সা
  • ২০০ কিলোমিটার: ৩৪ টাকা
  • ২৫০ কিলোমিটার: ৪২ টাকা ৫০ পয়সা
  • ৩০০ কিলোমিটার: ৫১ টাকা
আরও পড়ুনঃ  সাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারই নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেদিন থেকেই সংশোধিত ভাড়া কার্যকর হবে।

তবে যাত্রাপথ ও স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকা বহাল থাকবে।

আরও পড়ুনঃ  আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, আদালতে ৪ আসামির স্বীকারোক্তি

এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

প্রতি ১০০ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ টাকা

আপডেটের সময়: ০৯:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার পর স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ৫২ আসনের বাসে ১০০ কিলোমিটার যাত্রায় আগের তুলনায় ১৭ টাকা বেশি ভাড়া দিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। অর্থাৎ ১০০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১৭ টাকা।

আরও পড়ুনঃ  আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, আদালতে ৪ আসামির স্বীকারোক্তি

দূরপাল্লার বাসের ভাড়াও একই হারে বাড়ানো হয়েছে। আগে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। এখন তা বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। ফলে ১০০ কিলোমিটার দূরত্বে ৫২ আসনের বাসে যাত্রীকে আগের চেয়ে ১৭ টাকা বেশি দিতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকাতেও বাসভাড়া বাড়ানো হয়েছে। এসব এলাকায় প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সার পরিবর্তে এখন ভাড়া দিতে হবে ২ টাকা ৬০ পয়সা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১ টাকা ৭০ পয়সা। দূরত্ব অনুযায়ী বাড়তি ভাড়ার হিসাব হলো—

  • ১০ কিলোমিটার: ১ টাকা ৭০ পয়সা
  • ২০ কিলোমিটার: ৩ টাকা ৪০ পয়সা
  • ৩০ কিলোমিটার: ৫ টাকা ১০ পয়সা
  • ৫০ কিলোমিটার: ৮ টাকা ৫০ পয়সা
  • ৭৫ কিলোমিটার: ১২ টাকা ৭৫ পয়সা
  • ১০০ কিলোমিটার: ১৭ টাকা
  • ১৫০ কিলোমিটার: ২৫ টাকা ৫০ পয়সা
  • ২০০ কিলোমিটার: ৩৪ টাকা
  • ২৫০ কিলোমিটার: ৪২ টাকা ৫০ পয়সা
  • ৩০০ কিলোমিটার: ৫১ টাকা
আরও পড়ুনঃ  সাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারই নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেদিন থেকেই সংশোধিত ভাড়া কার্যকর হবে।

তবে যাত্রাপথ ও স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকা বহাল থাকবে।

আরও পড়ুনঃ  ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী