ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা জ্বালানি সংকটে শিল্পে স্বস্তির আশা, দ্রুত বৈঠক চান অংশীজনেরা পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৫৯, নিখোঁজদের ১৭৮ ভারতীয় ও ৬৫ মার্কিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

হিমবাহ ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টায় নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে বুধবার (২৬ আগস্ট) সকালে শুরু হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের তথ্যমতে, নিখোঁজদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ১২৭ জন নেপালি, ৬৫ জন মার্কিন নাগরিক এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। নিখোঁজদের মধ্যে সেনা ও পুলিশ সদস্যও রয়েছেন।

আরও পড়ুনঃ  নওগাঁয় নদে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

চীনের তিব্বত অংশেও দুর্যোগে তিনজন নিহত হয়েছেন। সেখানে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। নদীতে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে থাকায় আরও বন্যার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্ত নির্ধারণে কি চীনের প্রস্তাবে সায় দিচ্ছে ভারত? বৈঠকের পর বাড়ছে জল্পনা

এদিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বৃহস্পতিবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে নুয়াকোট জেলার বিদুর ও আশপাশের জনপদ রয়েছে।

অন্যদিকে চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের অন্যতম প্রধান সীমান্তপথ গিরং স্থলবন্দরটি বন্যা ও ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং বৃহস্পতিবার তিব্বতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৫৯, নিখোঁজদের ১৭৮ ভারতীয় ও ৬৫ মার্কিন

আপডেটের সময়: ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

হিমবাহ ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টায় নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে বুধবার (২৬ আগস্ট) সকালে শুরু হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের তথ্যমতে, নিখোঁজদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ১২৭ জন নেপালি, ৬৫ জন মার্কিন নাগরিক এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। নিখোঁজদের মধ্যে সেনা ও পুলিশ সদস্যও রয়েছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলা, নিহত দুই যুবক

চীনের তিব্বত অংশেও দুর্যোগে তিনজন নিহত হয়েছেন। সেখানে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। নদীতে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে থাকায় আরও বন্যার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  দেশে সারের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম