ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের দুটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কমপক্ষে ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি খনির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনিতে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। নিহত ও নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

দুর্ঘটনার পরপরই বেলুচিস্তান প্রাদেশিক সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

এ ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে বড় একটি পাথরের চাঁই ধসে এক শ্রমিক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে বহু কয়লা খনি রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। চলতি জুলাইয়ের শুরুতেও সিন্ধ প্রদেশের থাট্টা জেলার একটি কয়লা খনিতে ধসে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

আপডেটের সময়: ০৩:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের দুটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কমপক্ষে ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি খনির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনিতে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। নিহত ও নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান