ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন

সমাজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পারিবারিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার চর্চা গড়ে তুলতে হবে। পারিবারিক বন্ধন ও অনুশাসনের মধ্য দিয়ে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছয়তলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শৃঙ্খলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমাজকে গড়ে তুলতে চাই। সমাজে যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আগে আমাদের বাড়ি থেকে শিক্ষা এবং পারিবারিক বন্ধনের মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।’

আরও পড়ুনঃ  ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ছোটবেলায় তাকে কঠোর শৃঙ্খলার মধ্যে বড় হতে হয়েছে। দ্বাদশ শ্রেণিতে পড়া পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ছিল না তার। দশম শ্রেণিতে পড়ার সময় চাচা একটি মোবাইল ফোন উপহার দিলেও দুই বছর সেটি ব্যবহার করতে পারেননি। তার মা মোবাইল ব্যবহারের অনুমতি দেননি।

ইশরাক বলেন, সে সময় মায়ের কঠোরতা অনেক ক্ষেত্রে খারাপ লাগলেও এখন তিনি বুঝতে পারেন, ওই অনুশাসনের কারণেই সমাজের অনেক খারাপ বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পেরেছেন। নিজের নীতি-আদর্শ ধরে রেখে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে পারিবারিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুনঃ  ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, হাইস্কুলের সময় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। ভবিষ্যতে একজন মানুষ হিসেবে কীভাবে বেড়ে উঠবে, সেটিও অনেকাংশে এই সময়ের ওপর নির্ভর করে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারীকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ বছরের বেশি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকেও এ বিষয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি জানান, সরকারীকরণের জন্য তৈরি তালিকায় প্রতিষ্ঠানটিকে অগ্রাধিকার দিয়ে কীভাবে সরকারীকরণ করা যায়, সে বিষয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ১৯৯২ সাল থেকে চলে আসা এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘদিনের দাবি পূরণে কাজ করার আশ্বাস দেন তিনি। নিজের বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করাও তার জন্য বিশেষ অনুপ্রেরণা বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটির জেনারেটরের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সহায়তার আশ্বাস দেন সংসদ সদস্য। এ জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও আর্থিক ব্যয়ের বিবরণসহ তার কাছে আবেদন দেওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অথবা অন্য কোনো উৎস থেকে অনুদানের মাধ্যমে জেনারেটরের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান।

আগামী গ্রীষ্মের আগেই অন্তত লাইট ও ফ্যান চালানোর মতো ব্যবস্থা করার চেষ্টা থাকবে বলেও উল্লেখ করেন ইশরাক হোসেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন

আপডেটের সময়: ০৪:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সমাজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পারিবারিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার চর্চা গড়ে তুলতে হবে। পারিবারিক বন্ধন ও অনুশাসনের মধ্য দিয়ে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছয়তলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শৃঙ্খলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমাজকে গড়ে তুলতে চাই। সমাজে যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আগে আমাদের বাড়ি থেকে শিক্ষা এবং পারিবারিক বন্ধনের মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।’

আরও পড়ুনঃ  আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ছোটবেলায় তাকে কঠোর শৃঙ্খলার মধ্যে বড় হতে হয়েছে। দ্বাদশ শ্রেণিতে পড়া পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ছিল না তার। দশম শ্রেণিতে পড়ার সময় চাচা একটি মোবাইল ফোন উপহার দিলেও দুই বছর সেটি ব্যবহার করতে পারেননি। তার মা মোবাইল ব্যবহারের অনুমতি দেননি।

ইশরাক বলেন, সে সময় মায়ের কঠোরতা অনেক ক্ষেত্রে খারাপ লাগলেও এখন তিনি বুঝতে পারেন, ওই অনুশাসনের কারণেই সমাজের অনেক খারাপ বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পেরেছেন। নিজের নীতি-আদর্শ ধরে রেখে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে পারিবারিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুনঃ  জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন