ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর ঐতিহাসিক কেন্দ্রে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে ক্রাকোর প্রধান মার্কেট এলাকার কাছে হামলার ঘটনা ঘটে। এলাকাটি পোল্যান্ডের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

পোলিশ সম্প্রচারমাধ্যম টিভিএন২৪ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হতাহতদের এ সংখ্যা জানিয়েছে।

রেডিও আরএমএফ এফএমের প্রতিবেদন অনুযায়ী, একটি গাড়িতে থাকা হামলাকারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় আশপাশের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুনঃ  ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

হামলায় একটি দোকান ও একটি ট্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারে প্রধান চত্বরে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হামলার বিষয়ে নিয়মিত তথ্য নিচ্ছেন।

তবে হামলাকারীদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫

আপডেটের সময়: ১০:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর ঐতিহাসিক কেন্দ্রে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে ক্রাকোর প্রধান মার্কেট এলাকার কাছে হামলার ঘটনা ঘটে। এলাকাটি পোল্যান্ডের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

পোলিশ সম্প্রচারমাধ্যম টিভিএন২৪ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হতাহতদের এ সংখ্যা জানিয়েছে।

রেডিও আরএমএফ এফএমের প্রতিবেদন অনুযায়ী, একটি গাড়িতে থাকা হামলাকারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় আশপাশের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প

হামলায় একটি দোকান ও একটি ট্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারে প্রধান চত্বরে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন