ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রেমিকার টানে কুড়িগ্রামে চীনা নাগরিক, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে এক চীনা নাগরিকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে এক নজর দেখতে গত দুই দিন ধরে ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর এলাকার মৃত মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা বেগম (২৫) দীর্ঘদিন ধরে ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন। ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসা চীনা নাগরিক আন হংওয়েইয়ের সঙ্গে তার মুঠোফোনে পরিচয় হয়। পরে সেই পরিচয় ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

পরিবারের সম্মতিতে গত ৯ এপ্রিল আদালতের মাধ্যমে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয় এবং ২০ এপ্রিল পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বর্তমানে মোর্শেদা বেগম তার স্বামীকে নিয়ে মামা শহিদুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন।

বিয়ের পর গত শুক্রবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। তখন আন হংওয়েই নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে দেখতে ভিড় করছেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, চীনা নাগরিকের পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে। আন হংওয়েইয়ের বাড়ি চীনের শানডং প্রদেশের দাতুন টাউনের ঝাওঝেনতুন গ্রামে। তিনি ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুনঃ  তিন সপ্তাহ পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা

মোর্শেদা বেগম জানান, গত ৩ এপ্রিল মোবাইল ফোনে তাদের পরিচয় হয়। পরে পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “অল্প দিনের ভালোবাসাতেই আমরা বিয়ে করেছি। সে আমাকে চীনে নিয়ে যেতে চায়। সবকিছু ঠিক থাকলে ৩০ মে আমরা চীনে যাওয়ার পরিকল্পনা করছি।”

তিনি আরও জানান, এর আগে তার একটি বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তানও রয়েছে। তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুনঃ  বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, গুলশানের বাসায় উঠতে প্রস্তুতি

চীনা নাগরিক আন হংওয়েই বলেন, ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসে তিনি মোর্শেদার সঙ্গে পরিচিত হন। পরে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তিনি মোর্শেদাকে নিয়ে চীনে সুন্দরভাবে সংসার করতে চান বলে জানান।

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে দেখতে এলাকায় ব্যাপক ভিড় হচ্ছে। তবে তারা নবদম্পতির সুখী জীবন কামনা করছেন।

স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস আলম জানান, বিয়ের কাগজপত্র যাচাই করে দেখা গেছে তারা আইনিভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

প্রেমিকার টানে কুড়িগ্রামে চীনা নাগরিক, এলাকায় চাঞ্চল্য

আপডেটের সময়: ০৬:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে এক চীনা নাগরিকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে এক নজর দেখতে গত দুই দিন ধরে ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর এলাকার মৃত মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা বেগম (২৫) দীর্ঘদিন ধরে ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন। ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসা চীনা নাগরিক আন হংওয়েইয়ের সঙ্গে তার মুঠোফোনে পরিচয় হয়। পরে সেই পরিচয় ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়।

আরও পড়ুনঃ  এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

পরিবারের সম্মতিতে গত ৯ এপ্রিল আদালতের মাধ্যমে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয় এবং ২০ এপ্রিল পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বর্তমানে মোর্শেদা বেগম তার স্বামীকে নিয়ে মামা শহিদুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন।

বিয়ের পর গত শুক্রবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। তখন আন হংওয়েই নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে দেখতে ভিড় করছেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, চীনা নাগরিকের পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে। আন হংওয়েইয়ের বাড়ি চীনের শানডং প্রদেশের দাতুন টাউনের ঝাওঝেনতুন গ্রামে। তিনি ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুনঃ  বসুন্ধরা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার, নিশ্চিত করেছে ডিবি

মোর্শেদা বেগম জানান, গত ৩ এপ্রিল মোবাইল ফোনে তাদের পরিচয় হয়। পরে পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “অল্প দিনের ভালোবাসাতেই আমরা বিয়ে করেছি। সে আমাকে চীনে নিয়ে যেতে চায়। সবকিছু ঠিক থাকলে ৩০ মে আমরা চীনে যাওয়ার পরিকল্পনা করছি।”

তিনি আরও জানান, এর আগে তার একটি বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তানও রয়েছে। তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুনঃ  দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১