ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ফরিদপুরে স্বামী হাসান শেখকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তার স্ত্রী ফরিদা বেগমসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক ও জেলা দায়রা জজ মো. শরীফ উদ্দীন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাসান শেখের স্ত্রী ফরিদা বেগম (৩৮), শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) ও চান্দু শেখ (৩০)। তাদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

আরও পড়ুনঃ  আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

রায় ঘোষণার সময় শাহজাহান মাতুব্বর, ফারুক বিশ্বাস ও চান্দু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। তবে প্রধান আসামি ফরিদা বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

যেভাবে হত্যাকাণ্ড

মামলার এজাহার অনুযায়ী, হাসান শেখের সঙ্গে পারিবারিকভাবে ফরিদা বেগমের বিয়ে হয়। পরে ফরিদা স্থানীয় একটি মিলে কাজ শুরু করেন। সেখানে কাজ করার সময় শাহজাহান মাতুব্বরসহ কয়েকজনের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

বিষয়টি জানতে পেরে হাসান স্ত্রীকে বাধা দেন এবং সতর্ক করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৯ মে রাতে শাহজাহান মাতুব্বর ফোন করে হাসানকে ডেকে নেন। এরপর থেকে হাসান নিখোঁজ ছিলেন। চার দিন পর ১৩ মে বিকেলে ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হাসানের বাবা ইমান উদ্দিন শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানার এসআই মিরাজুর রহমান চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আজিজুর রহমান বিকু বলেন, অনৈতিক সম্পর্কের পথ পরিষ্কার করতে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৫:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে স্বামী হাসান শেখকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তার স্ত্রী ফরিদা বেগমসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক ও জেলা দায়রা জজ মো. শরীফ উদ্দীন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাসান শেখের স্ত্রী ফরিদা বেগম (৩৮), শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) ও চান্দু শেখ (৩০)। তাদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

রায় ঘোষণার সময় শাহজাহান মাতুব্বর, ফারুক বিশ্বাস ও চান্দু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। তবে প্রধান আসামি ফরিদা বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

যেভাবে হত্যাকাণ্ড

মামলার এজাহার অনুযায়ী, হাসান শেখের সঙ্গে পারিবারিকভাবে ফরিদা বেগমের বিয়ে হয়। পরে ফরিদা স্থানীয় একটি মিলে কাজ শুরু করেন। সেখানে কাজ করার সময় শাহজাহান মাতুব্বরসহ কয়েকজনের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

বিষয়টি জানতে পেরে হাসান স্ত্রীকে বাধা দেন এবং সতর্ক করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৯ মে রাতে শাহজাহান মাতুব্বর ফোন করে হাসানকে ডেকে নেন। এরপর থেকে হাসান নিখোঁজ ছিলেন। চার দিন পর ১৩ মে বিকেলে ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হাসানের বাবা ইমান উদ্দিন শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানার এসআই মিরাজুর রহমান চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের