ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ গোলাম রব্বানী দলীয় রাজনীতি, সদস্যপদ ও সমর্থন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ গোলাম রব্বানী মাদারগঞ্জের ‘আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার’ অধ্যক্ষ এবং জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা গোলাম রব্বানী ১৯৮০-এর দশক থেকে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ  হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী

তিনি জানান, ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সুযোগ না পাওয়ায় এতদিন তা করতে পারেননি।

গোলাম রব্বানী বলেন, রাজনীতি তার জন্য নয়—এ উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাকি জীবন কোরআন-সুন্নাহ অনুযায়ী পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

এদিকে তার রাজনীতি ছাড়ার ঘোষণায় মাদারগঞ্জ এলাকায় আলোচনা তৈরি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, গোলাম রব্বানীর রাজনীতি ছাড়ার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তার মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী কেন এ সময়ে সরে দাঁড়ালেন, তা তিনি বলতে পারছেন না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার

আপডেটের সময়: ০৪:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ গোলাম রব্বানী দলীয় রাজনীতি, সদস্যপদ ও সমর্থন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ গোলাম রব্বানী মাদারগঞ্জের ‘আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার’ অধ্যক্ষ এবং জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ  ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা গোলাম রব্বানী ১৯৮০-এর দশক থেকে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

তিনি জানান, ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সুযোগ না পাওয়ায় এতদিন তা করতে পারেননি।

গোলাম রব্বানী বলেন, রাজনীতি তার জন্য নয়—এ উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাকি জীবন কোরআন-সুন্নাহ অনুযায়ী পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ