ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৮ গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫২ সময় দেখুন

মন্ত্রিসভা ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনটির উদ্দেশ্য হলো বগুড়া ও এর সংলগ্ন এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও আশপাশের এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। এতে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত আইনে আরও যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:

  • গণশুনানি ও প্রাক-প্রকাশের মাধ্যমে মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন।
  • কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।
  • নদী, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধিনিষেধ।
  • ভূমি পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি।
  • অবৈধ নির্মাণ ও জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান।
  • কর্তৃপক্ষের নিজস্ব তহবিল, উন্নয়ন ফি আদায়, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থা।
আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

আপডেটের সময়: ০৮:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মন্ত্রিসভা ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনটির উদ্দেশ্য হলো বগুড়া ও এর সংলগ্ন এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও আশপাশের এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। এতে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

প্রস্তাবিত আইনে আরও যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:

  • গণশুনানি ও প্রাক-প্রকাশের মাধ্যমে মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন।
  • কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।
  • নদী, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধিনিষেধ।
  • ভূমি পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি।
  • অবৈধ নির্মাণ ও জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান।
  • কর্তৃপক্ষের নিজস্ব তহবিল, উন্নয়ন ফি আদায়, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থা।
আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।