ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ার ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ও বিশেষ টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালালেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে নদীতীরবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শহরাবাড়ি স্পারের সামনের অংশের প্রায় ৩০ মিটার এলাকা নতুন করে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। নদীপাড়ের বাসিন্দাদের আশঙ্কা, যেকোনো সময় আরও বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। তাদের মতে, ভাঙন এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুনঃ  এসএসসি পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় আকস্মিক নদীভাঙনে ভূমিসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। সে সময় স্থানীয়রা অভিযোগ করেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ায় এবং প্রবল স্রোতের ঘূর্ণাবর্তের কারণে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিওব্যাগ ও বিশেষ টিউব ফেলে সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ  আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ: অস্থায়ী রাষ্ট্রপতি

তবে সম্প্রতি যমুনার পানি বাড়তে শুরু করলে ১৯ জুন থেকে শহরাবাড়ি ও বানিয়াজান স্পারের মধ্যবর্তী কয়েকটি স্থানে আবারও ভাঙন শুরু হয়। প্রবল স্রোতের কারণে সৃষ্ট ঘূর্ণাবর্ত নদীতীরে আঘাত হানায় জিওব্যাগ দিয়ে সংরক্ষিত এলাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিস্তীর্ণ কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতি তৈরি হলেও স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, যমুনার ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, ভাঙন শুরু হওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বালুভর্তি বিশেষ টিউব ও জিওব্যাগ ভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত কম বলে তিনি জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

বগুড়ার ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

আপডেটের সময়: ১০:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ও বিশেষ টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালালেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে নদীতীরবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শহরাবাড়ি স্পারের সামনের অংশের প্রায় ৩০ মিটার এলাকা নতুন করে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। নদীপাড়ের বাসিন্দাদের আশঙ্কা, যেকোনো সময় আরও বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। তাদের মতে, ভাঙন এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় আকস্মিক নদীভাঙনে ভূমিসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। সে সময় স্থানীয়রা অভিযোগ করেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ায় এবং প্রবল স্রোতের ঘূর্ণাবর্তের কারণে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিওব্যাগ ও বিশেষ টিউব ফেলে সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে

তবে সম্প্রতি যমুনার পানি বাড়তে শুরু করলে ১৯ জুন থেকে শহরাবাড়ি ও বানিয়াজান স্পারের মধ্যবর্তী কয়েকটি স্থানে আবারও ভাঙন শুরু হয়। প্রবল স্রোতের কারণে সৃষ্ট ঘূর্ণাবর্ত নদীতীরে আঘাত হানায় জিওব্যাগ দিয়ে সংরক্ষিত এলাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিস্তীর্ণ কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতি তৈরি হলেও স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, যমুনার ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে