ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আবু বকর ছিদ্দিক নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মামলার চার্জশিটভুক্ত আসামি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আবু বকর ছিদ্দিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।

৩০ লাখ টাকার বিরোধ থেকে হত্যার অভিযোগ

আদালত ও মামলার নথি অনুযায়ী, নিহত সালেহা বেগমকে গোপনে বিয়ে করেছিলেন আবু বকর ছিদ্দিক। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। অভিযোগ রয়েছে, জমি কেনার কথা বলে সালেহার কাছ থেকে ৩০ লাখ টাকা নেওয়ার পর আরও ২০ লাখ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে সম্পর্কের অবনতি হলে সালেহাকে হত্যার পরিকল্পনা করা হয়।

আরও পড়ুনঃ  চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে ৫০ হাজার টাকার বিনিময়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে ভাড়া করে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে আবু বকরের বিরুদ্ধে।

যেভাবে উদ্ধার হয় মরদেহ

২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটা থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

আরও পড়ুনঃ  ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন

তদন্তের একপর্যায়ে সেলিমকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, নির্জন স্থানে নিয়ে সালেহাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

চার্জশিট ও আদালতের সিদ্ধান্ত

সেলিমের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সেলিম ও আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সেলিম আগে থেকেই কারাগারে থাকলেও আবু বকর দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুনঃ  ‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

সোমবার আত্মসমর্পণের পর আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের বক্তব্য

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমজাদ হোসাইন বলেন, মামলাটি বর্তমানে বিচারাধীন এবং চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামি আবু বকর ছিদ্দিকের জামিন আবেদন আদালত নাকচ করেছেন।

এদিকে নিহত সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন ও আরিফুল ইসলাম দাবি করেন, অর্থের লোভে তাদের মাকে বিয়ে করে পরে পরিকল্পিতভাবে হত্যা করানো হয়েছে। তারা এই মামলায় জড়িত দুই আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

আপডেটের সময়: ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আবু বকর ছিদ্দিক নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মামলার চার্জশিটভুক্ত আসামি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আবু বকর ছিদ্দিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।

৩০ লাখ টাকার বিরোধ থেকে হত্যার অভিযোগ

আদালত ও মামলার নথি অনুযায়ী, নিহত সালেহা বেগমকে গোপনে বিয়ে করেছিলেন আবু বকর ছিদ্দিক। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। অভিযোগ রয়েছে, জমি কেনার কথা বলে সালেহার কাছ থেকে ৩০ লাখ টাকা নেওয়ার পর আরও ২০ লাখ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে সম্পর্কের অবনতি হলে সালেহাকে হত্যার পরিকল্পনা করা হয়।

আরও পড়ুনঃ  ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন

তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে ৫০ হাজার টাকার বিনিময়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে ভাড়া করে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে আবু বকরের বিরুদ্ধে।

যেভাবে উদ্ধার হয় মরদেহ

২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটা থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

আরও পড়ুনঃ  আজ ঐতিহাসিক জু/লা/ই গ/ণ/অ/ভ্যু/ত্থা/ন দি/ব/স, দেশজুড়ে নানা আ/য়ো/জ/নে পালিত হচ্ছে দ্বি/তী/য় ব/র্ষ/পূ/র্তি

তদন্তের একপর্যায়ে সেলিমকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, নির্জন স্থানে নিয়ে সালেহাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

চার্জশিট ও আদালতের সিদ্ধান্ত

সেলিমের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সেলিম ও আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সেলিম আগে থেকেই কারাগারে থাকলেও আবু বকর দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা