ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেফতার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ছোট ভাই মো. লেবু (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলেন নিহতের বড় ভাই মো. মালেক ভান্ডারী (৬০) ও ভাবি লাভলী (৪৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

পারিবারিক বিরোধের জেরে হামলা

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ২ জুন বিকেলে ঘাটাইল উপজেলার বীরচারী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালেক ভান্ডারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ভাই লেবুর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মালেক ভান্ডারী লেবুর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে লেবু গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাটাইল থানায় প্রথমে একটি মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

অভিযান চালিয়ে গ্রেফতার

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এর ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ঘাটাইল থানার কাজীপাড়া এলাকা থেকে মালেক ভান্ডারীকে এবং শাহাপুর পাতালিপাড়া এলাকা থেকে লাভলীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেফতার ২

আপডেটের সময়: ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ছোট ভাই মো. লেবু (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলেন নিহতের বড় ভাই মো. মালেক ভান্ডারী (৬০) ও ভাবি লাভলী (৪৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

পারিবারিক বিরোধের জেরে হামলা

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ২ জুন বিকেলে ঘাটাইল উপজেলার বীরচারী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালেক ভান্ডারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ভাই লেবুর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মালেক ভান্ডারী লেবুর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে লেবু গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাটাইল থানায় প্রথমে একটি মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আরও পড়ুনঃ  ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে